ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজার উদ্দেশে রওনা দিয়েছে তিউনিসিয়ার ত্রাণবাহী জাহাজ। দেশটির রাজধানী তিউনিসের উত্তরের লা গুলেট বন্দর থেকে রবিবার এটি রওনা দেয়। খবর আনাদুলু এজেন্সিআয়োজকরা জানান, জাহাজটিতে ৫ জন অধিকারকর্মী রয়েছেন। যার মধ্যে আছেন তিউনিসিয়ার চিত্রশিল্পী মোহম্মেদ আমিন হামজাউই। গ্লোবাল সমুদ ফ্লোটিলাতে যোগ দেওয়া তিউনেসিয়ার এটিই প্রথম জাহাজ। এই বহরে ২২টি বিদেশি জাহাজের সঙ্গে উত্তর আফ্রিকার থেকে আরও ২৩ জাহাজ যোগ দিয়েছে।গতকাল তিউনিসিয়ার বিজার্তে বন্দর থেকে স্পেনের তিন জাহাজ রওনা দেয়। এগুলোও ফ্লোটিলার সঙ্গে যুক্ত হবে। আয়োজনকারী সংস্থা জানায়, ৪৭টি দেশের অংশগ্রহণকারীদের নিয়ে প্রায় ৫০টি জাহাজ বর্তমানে তিউনিসিয়া বন্দরে জড়ো হয়েছে। এই নৌবহরে ইউরোপ, লাতিন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত এবং মালয়েশিয়ার সংসদ সদস্য, শিল্পী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন।গত মাসে এ উদ্যোগটি শুরু করতে স্পেনের বার্সেলোনা এবং ইতালির জেনোয়া থেকে জাহাজগুলো রওনা দেয়। গত সপ্তাহে ইউরোপীয় নৌযানগুলো তাদের মাঘরেব সঙ্গীদের সঙ্গে যোগ দিতে তিউনিসিয়ার জলসীমায় এসে পৌঁছায়। এরপর গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। আয়োজকরা এই যাত্রাকে অভূতপূর্ব বলে বর্ণনা করেছেন। তারা আরও উল্লেখ করে, এর আগে এককভাবে এমন উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এতে হামলা চালায় ইসরায়েল বাহিনী। ফলে তা পণ্ড হয়ে যায়।এই সংগঠনটির উদ্দেশ্য হলো গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অবরোধ তুলে নিতে চেষ্টা চালানো এবং মানবিক সহায়তা কার্যক্রম বৃদ্ধি করা। কয়েক মাস ধরে গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে সেখানে পর্যাপ্ত খাদ্যের অভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ শ্রমিক, ২ জনের অবস্থা আশঙ্কাজনক
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ শ্রমিক, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে দাহ্য তরল পদার্থের আগুনে দগ্ধ হয়ে ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

এশিয়া কাপকে সামনে রেখে আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা
এশিয়া কাপকে সামনে রেখে আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে Read more

দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র মামদানি
দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র মামদানি

নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার প্রথম দিনে শহরকে ‘পুনরায় গড়ে তোলার’ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এই শহরে নতুন যুগ Read more

একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি Read more

কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন
কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় মাদক ব্যবসা যেন রীতিমতো প্রকাশ্যে চলছে। এ নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হলেও থানা পুলিশের ভূমিকা Read more

স্বর্ণা-শারমিনের ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
স্বর্ণা-শারমিনের ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্তনমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন