নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্তনমের রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান তোলে টাইগ্রেসরা।বাংলাদেশের হয়ে অর্ধশতক হাঁকিয়েছেন স্বর্ণা আক্তার ৫১ (৩৫ বল)* ও শারমিন আক্তার ৫০ (৭৭ বল)।টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। রুবাইয়া হায়দার ও ফারজানা হকের উদ্বোধনী জুটিতে আসে ৫৩ রান। ২৫ রান করে রুবাইয়া ফিরলেও একপ্রান্ত ধরে রাখেন ফারজানা। তবে ধীরগতির ইনিংসে ৭৬ বলে করেন ৩০ রান।এরপর এক পর্যায়ে ব্যাটিংয়ে স্থবিরতা দেখা দিলেও শারমিন আক্তার ইনিংস ধরে রাখেন ঠাণ্ডা মাথায়। ৫০ রান পূর্ণ করার পর রানআউট হয়ে যান এই টপঅর্ডার ব্যাটার।শেষ দিকে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। মাত্র ৩৫ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে ভর করে বাংলাদেশ পৌঁছে যায় লড়াকু স্কোরে।পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও, এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে পড়ে যায় বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলেই টেবিলের পয়েন্ট বাড়বে নিগারদের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত Read more

অস্ত্রোপচার সম্পন্ন, হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে
অস্ত্রোপচার সম্পন্ন, হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে Read more

নেত্রকোনায় শিশু ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নেত্রকোনায় শিশু ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় আলোচিত শিশু পান্নাকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন Read more

নাতির কাছে এখন গলা কাটা শহিদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্স
নাতির কাছে এখন গলা কাটা শহিদ কমরেড কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্স

প্রজন্মের পর প্রজন্মকে তেভাগা থেকে ভাষা আন্দোলন ও পরবর্তী স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাসের গল্প জানাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সালডাঙ্গা গ্রামে Read more

এস আলমের ১১৩ কোটি টাকা অবরুদ্ধ
এস আলমের ১১৩ কোটি টাকা অবরুদ্ধ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংকের ৫৩টি Read more

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন