সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করেছেন আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দেওয়ার নির্দেশও দেন আদালত।আদালত সূত্রে জানা গেছে, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) ২ শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ শোকজ নোটিশ পাঠানো হয়েছে।আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) নোটিশটি মো. সারওয়ার আলমের হাতে পৌঁছাতে পারে বলে জানা গেছে।এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এ শোকজ জারি করেন। তবে শোকজের কোনো আদেশ কপি হাতে পাননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সারওয়ার আলম।রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তিনি জানিয়েছিলেন, শোকজ করার বিষয়ে শুনেছেন। তবে অফিশিয়ালি এখনো কোনো আদেশ কপি পাননি।শোকজ পাঠানোর বিষয়টি রবিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।শোকজের চিঠিতে বলা হয়, সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক কোনো ধরনের নিয়োগপত্র বা পদোন্নতি ব্যতীত স্বপ্রণোদিতভাবে জোরপূর্বক এই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইন-চার্জ (নারী)-এর দায়িত্ব গ্রহণ করে বিদ্যালয়ে কর্মরত অন্যান্য শিক্ষকদের ভাইস প্রিন্সিপাল হিসেবে তাকে অভিনন্দন জানাতে বাধ্য করেছেন।এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে পদবি হালনাগাদকরণসহ বহুল প্রচারের জন্য সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকায় প্রেস রিলিজ প্রচার করেছেন, যা খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সার্ভিস রুলস এবং রেগুলেশন-এর সম্পূর্ণ পরিপন্থি।প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তারা সিলেটের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রিন্সিপাল হিসেবে ১ জনকে দায়িত্ব দেওয়া হয়। পরে স্কুলের ২ শিক্ষক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের দায়িত্বে নেন নিজ উদ্যোগে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক
প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও বাজেট ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ Read more

ভারত ও যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই
ভারত ও যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই

ভারত-যুক্তরাজ্যের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছে। এ সময় লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার Read more

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন
জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

এবার জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নরসিংদী অঞ্চলে উৎপাদিত ফল লটকন। বুধবার (৩০ এপ্রিল) বিকালে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে Read more

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাসাবাড়িতে হামলা-ভাঙচুর
কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাসাবাড়িতে হামলা-ভাঙচুর

কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় চ্যানেল আই , সময় টিভি ও স্টার Read more

দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ
দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ

টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের ভোগান্তি Read more

দর্শনায় দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা
দর্শনায় দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকায় দিনদুপুরে এক জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত করে স্বর্ণালংকার লুটের চেষ্টা চালিয়েছে এক সংঘবদ্ধ ডাকাতচক্র।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন