চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকায় দিনদুপুরে এক জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত করে স্বর্ণালংকার লুটের চেষ্টা চালিয়েছে এক সংঘবদ্ধ ডাকাতচক্র।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দর্শনা পুরাতন বাজার মোড়ের ‘বন্ধু জুয়েলারী’ নামক দোকানে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী শ্রী সঞ্জয় কুমার সান্তারা (৩৬) বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার মাথায় নয়টি সেলাই লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মুখে মাস্ক পরা ৩-৪ জন যুবক ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা বিয়ের অনুষ্ঠানের জন্য স্বর্ণালংকার দেখতে চায়। ব্যবসায়ী সঞ্জয় কুমার তাদের কানের দুল, চেইন, আংটি ইত্যাদি দেখাতে থাকেন।পরে তারা বিকাশ নম্বর বা অ্যাকাউন্ট নম্বর চাইলে সঞ্জয় জানান, তার কোনো নম্বর নেই, তবে পাশের বুথ থেকে টাকা তোলা সম্ভব। তখনই হঠাৎ একজন যুবক ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে সঞ্জয়ের মাথায় আঘাত করে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন।চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত সঞ্জয় কুমারকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের এবং দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ জানায়, দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করে দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।এই ঘটনায় ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না’
‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না’

জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার Read more

লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

আইনস্টাইনের যে তিনটি তত্ত্ব একরকম ভুল ছিল
আইনস্টাইনের যে তিনটি তত্ত্ব একরকম ভুল ছিল

তিনি আপেক্ষিকতার জনক এবং সেই পদার্থবিদ, যিনি মাধ্যাকর্ষণ আর আলোর ব্যাখ্যা করেছিলেন, কিন্তু এই বিশাল ব্যক্তিত্ব অ্যালবার্ট আইনস্টাইনও কখনও কখনও Read more

‘শেখ হাসিনায় আস্থা’ মিছিলে শিক্ষকদের দেখলে লজ্জা লাগে: বাকৃবি শিবির নেতা
‘শেখ হাসিনায় আস্থা’ মিছিলে শিক্ষকদের দেখলে লজ্জা লাগে: বাকৃবি শিবির নেতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “শেখ হাসিনাতেই আস্থা” স্লোগানে গত বছর ৪ জুলাই অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের Read more

সাটুরিয়ায় হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসুলি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
সাটুরিয়ায় হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসুলি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসলি আদায় বন্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৫ Read more

বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন