নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত ৬৫ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনায় র‍্যাব-১১ অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে। সাথে লুন্ঠিত বৈদ্যুতিক সরঞ্জাম ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আদমজী র‍্যাব-১১ এর কার্যালয়ে র‍্যাবের অধিনায়ক (সিইও) লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের সামনে বিষয়টি নিশ্চিত করেন।মামলার এজাহার ও র‍্যাবের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত মুখোশধারী ১৫-২০ জন ডাকাত শ্রমিকদের পোশাক পরে ফতুল্লার বিদ্যুৎ কেন্দ্র সাবস্টেশনে ঢুকে পড়ে। তারা প্রথমে সিকিউরিটি গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল ও তামার তারসহ প্রায় ৬৫ লাখ টাকার যন্ত্রাংশ ট্রাকে করে লুট করে নিয়ে যায়।ঘটনার পর ডিপিডিসির কর্মচারী মো. সেলিম মিয়া সোমবার (২২ সেপ্টেম্বর) ফতুল্লা থানায় মামলা করেন। পরে র‍্যাব-১১ অভিযানে ২২ সেপ্টেম্বর ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে আটক করে।লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে ডাকাত লিটনের নামে ৫টি ডাকাতি, ২টি অস্ত্র ও ১টি মাদক মামলাসহ মোট নয়টি মামলা আছে। রোমানের নামে ৪টি মাদক মামলা এবং সাগর মুন্সির নামে একটি মামলা রয়েছে।তিনি আরো বলেন, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, চাকু, চাপাতি ও ১২টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। এখনো পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লঞ্চে ঝাঁপ দিয়ে মৃত্যু, ছাত্রদল নেত্রীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা
লঞ্চে ঝাঁপ দিয়ে মৃত্যু, ছাত্রদল নেত্রীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

ভোলায় এমবি কর্নফুলি-৪ লঞ্চ থেকে লাফিয়ে মেঘনা নদীতে ডুবে মারা যাওয়া সুকন্যা আক্তার ইস্পিতার (২২) মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। Read more

তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত
তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েলের বিমানবন্দর বেন গুরিয়নে ভয়ানক এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে  ২ জন ইসরায়েলি সেনা নিহতের Read more

১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৮টি পদে ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২০২৬ সালের ৯ জানুয়ারি Read more

বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন
বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন

বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। এরপরই আজ শুক্রবার (১ আগস্ট) ভারতের পোশাক Read more

হাদির মৃত্যুতে এনসিপির শোক প্রকাশ
হাদির মৃত্যুতে এনসিপির শোক প্রকাশ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

শ্রীনগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
শ্রীনগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে সেলিনা বেগম (৫৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন