ফরিদপুরের আলফাডাঙ্গায় মাসুম মোল্যা (১৩) নামের এক মাদরাসাছাত্র ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।মাসুম মোল্যা উপজেলার গোপালপুর ইউনিয়নের রবিউল মোল্যার একমাত্র পুত্র। সে ওই এলাকার পবনবেগ মোহাম্মাদীয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী।এ ঘটনায় ওই ছাত্রের মাতা লাখি বেগম আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি ও মাসুমের পরিবার সূত্রে জানা যায়, মাসুম তার বাড়ির পাশেই অবস্থিত পবনবেগ মোহাম্মাদীয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। গত ১৮ জুন সকালের খাবার খাওয়ার জন্য মাদ্রাসা থেকে বাড়িতে যায়। এরপর ওইদিন সকাল ১০ টার দিকে বাড়ি থেকে খাওয়া শেষ করে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিরুদ্দেশ হয় সে। পরে খবর পেয়ে স্বজনেরা মাদ্রাসার আশপাশ, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু এখনো তার কোনো সন্ধান মেলেনি।মাদ্রাসা শিক্ষার্থী মাসুমের মাতা লাখি বেগম বলেন, ‘আজ ১৩ দিন ধরে ছেলেকে না পেয়ে আমি ও আমার স্বামীসহ পরিবারের সবাই পাগলের মতো হয়ে গেছি। নিখোঁজ হওয়ার খবর জানতে পেরে আমরা বিভিন্ন স্বজনদের কাছে খোঁজ নিয়ে কোথাও তার সন্ধান পাইনি। আমার বুকের ধনকে ফেরত চাই।’পবনবেগ মোহাম্মাদীয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মুঞ্জুরুল ইসলাম বলেন, ‘গত ১৮ জুন সকালে মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী মাসুম সকালের খাবার খাওয়ার জন্য ছুটিতে বাড়িতে যায়। এরপর থেকে সে আর মাদ্রাসায় ফিরে আসেনি।’এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘নিখোঁজ মাসুম মোল্যাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিধ্বস্ত গাজা সফরে গেলেন নেতানিয়াহু
যুদ্ধবিধ্বস্ত গাজা সফরে গেলেন নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজায় বিরল সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি এ সফর করেন বলে জানিয়েছে তার কার্যালয়। Read more

ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি: বিমানমন্ত্রী
ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি: বিমানমন্ত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী Read more

ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল
ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল

সপ্তাহখানেক আগেই গুঞ্জন উঠেছিল, অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এবার জানা গেছে Read more

উপাচার্যের অনুমতি ছাড়াই জবির রেজিস্ট্রার দফতরে বিরাট রদবদল
উপাচার্যের অনুমতি ছাড়াই জবির রেজিস্ট্রার দফতরে বিরাট রদবদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার দফতরের ২৪ জন কর্মকর্তাকে উপাচার্য ও কোষাধ্যক্ষের (চলিত দায়িত্বে থাকা উপাচার্যের) অনুমতি ছাড়াই অভ্যন্তরীণ বদলি (কাজের Read more

সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৪৮ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কার Read more

মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!
মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!

যশোরের মণিরামপুরে জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরী ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার নামে মহাপ্রতারণার অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন