এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে চাপে পড়েছে বাংলাদেশ। এতে সুপার ফোরে ওটার রাস্তা আরও কঠিন হয়ে পড়েছে টাইগারদের জন্য। তবে বাংলাদেশের সম্ভাবনা কমলেও এখনও সব শেষ হয়ে যায়নি বাংলাদেশের-এমনটাই মনে করছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে ক্রিকবাজের বিশ্লেষণে হার্শা বলেন, ‘বাংলাদেশের এই হার এমন দলের বিপক্ষে যাদের তারা আগে হারিয়েছে। কিন্তু এবার মনে হয়েছে ওরা লড়াইয়ের মাঝেই নেই। আফগানিস্তানের বিপক্ষে বিগ গেমে ওদের একেবারেই ঘুরে দাঁড়াতে হবে।’ভোগলের মতে, সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এরপর রান রেট ও অন্যান্য সমীকরণের ওপর নির্ভর করবে টাইগারদের ভাগ্য।বাংলাদেশের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, বাংলাদেশ আগেও শ্রীলঙ্কাকে হারিয়েছে। কিন্তু এবার মনে হলো তারা লড়াইয়েই নেই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য খুব বড় পরীক্ষা, সেখানে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে।উল্লেখ্য, বাংলাদেশকে সুপার ফোরে খেলতে হলে আগামী ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। একইসঙ্গে শ্রীলঙ্কার জন্য প্রার্থনা করতে হবে যেন আফগানদের বিপক্ষে জয়ী হয়। তাতে বাংলাদেশ পাবে ৪ পয়েন্ট, শ্রীলঙ্কা ৬ পয়েন্ট এবং আফগানিস্তান ২ পয়েন্টে থেকে বিদায় নেবে।তবে আফগানদের কাছে হারলে কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন। একমাত্র ভরসা তখন হবে হংকংয়ের অঘটন, যদি তারা শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তানও লঙ্কানদের হারায়, তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান হবে। সে ক্ষেত্রে নেট রানরেট নির্ধারণ করবে কারা যাবে পরের রাউন্ডে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থী হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতার বাবা গ্রেফতার
শিক্ষার্থী হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতার বাবা গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্ট গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ Read more

অন্তহীন অভিযোগ উখিয়া থানার ওসি আরিফ হোসেনের বিরুদ্ধে
অন্তহীন অভিযোগ উখিয়া থানার ওসি আরিফ হোসেনের বিরুদ্ধে

কক্সবাজারের উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসেনের বিরুদ্ধে ঘুষ, দালালচক্র, মাদক কারবারিদের সঙ্গে আঁতাত ও মিথ্যা মামলা দিয়ে Read more

সিরিজ খেলতে বাংলাদেশে এলেন পাকিস্তানের ক্রিকেটাররা
সিরিজ খেলতে বাংলাদেশে এলেন পাকিস্তানের ক্রিকেটাররা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বুধবার) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। অধিনায়ক সালমান আলি আগাসহ Read more

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন। রবিবার (৬ এপ্রিল) সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে Read more

১৩ অক্টোবর: নামাজের সময়সূচি
১৩ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২৮ আশ্বিন ১৪৩২ বাংলা, ২০ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০
সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০

সুদানের উত্তর করদোফানে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন