বরিশাল জেলার গৌরনদী উপজেলার হাট-বাজারে বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। বিশেষ করে পৌরসভার ১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী টরকী বন্দরে সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে জমে যায় হাঁটু পানি। এতে ভোগান্তিতে পড়েন বাজারে আসা হাজারো নারী-পুরুষ ও সাধারণ মানুষ। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে অল্প সময়ের মধ্যেই পানি না নামায় বাজারের সড়কে হাঁটু পর্যন্ত পানি জমে যায়।টরকী বন্দরের স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী রাফিজা বস্ত্র বিতানের মালিক ফিরোজ হাওলাদার জানান, টরকী বন্দরে প্রায় আড়াই হাজার দোকান রয়েছে। এছাড়া এখানে ২০-২৫টি ব্যাংকও আছে। দক্ষিণাঞ্চলের অন্যতম পাইকারি বাজার হিসেবেও টরকী বন্দর পরিচিত। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সড়ক থেকে ড্রেনে যেতে পারে না। স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, বন্দরের দুটি খালে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করে রাখায় পানি নিষ্কাশন ব্যাহত হয়।বাজারে আসা সুফিয়া নামের এক নারী অভিযোগ করে বলেন, ‘ডাক্তারের কাছে ওষুধ নিতে এসে বৃষ্টিতে আটকা পড়েছি। বাচ্চা নিয়ে এখন বের হতে খুবই কষ্ট হচ্ছে। ময়লা পানিতে পা চুলকাচ্ছে, কাপড়ে কাদা লেগে নষ্ট হয়ে যাচ্ছে।’ কলেজ শিক্ষার্থী শাফিয়া আক্তার বলেন, ‘যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকতো তাহলে পানি দ্রুত নেমে যেত। কিন্তু সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি জমে যায়।’অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, ১০ মিনিট বৃষ্টি হলেই বাজারে যে ড্রেন নির্মাণ করা হয়েছে তা দিয়ে পানি নামতে পারে না, ফলে রাস্তায় পানি জমে থাকে।টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুদ্দিন হাসান বলেন, ‘বৃষ্টির পানি জমে থাকার বিষয়টি আমরা উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। তবে খাল খননের ফলে আগের তুলনায় এখন কিছুটা হলেও পানি জমা কম হয়েছে।’এ বিষয়ে গৌরনদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী জানান, ‘টরকী বন্দরের কিছু ড্রেন নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এছাড়া রাস্তার সাথে আরও কিছু ড্রেন নির্মাণের প্রস্তাবনা দেওয়া আছে। যে সব স্থানে বৃষ্টির পানি জমে সেখানে পৌরসভার প্রকৌশলী পাঠিয়ে খোঁজ নিয়ে সমাধানের ব্যবস্থা করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ মমতার: ‘মুখোশ খুলে দেব’
প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ মমতার: ‘মুখোশ খুলে দেব’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে গিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে তুললেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৩ এপ্রিল) কলকাতার এক Read more

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা চীনের
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা চীনের

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চীন। এই হামলার নিন্দা জানিয়ে দেশটি Read more

সোনারগাঁওয়ে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সোনারগাঁওয়ে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা Read more

অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের
অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

অবকাঠামোগত উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান Read more

মালয়েশিয়ায় মাঝরাতে ভয়াবহ সংঘর্ষে ১৫ শিক্ষার্থী নিহত
মালয়েশিয়ায় মাঝরাতে ভয়াবহ সংঘর্ষে ১৫ শিক্ষার্থী নিহত

মালয়েশিয়ায় মাঝরাতে গেরিকের পূর্ব-পশ্চিম মহাসড়কে একটি পেরোদুয়া আলজা গাড়ি ও ছাত্রদের বহনকারী বাসের ভয়াবহ সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।বাসটি তেরেঙ্গানু Read more

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন
একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন