পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে গিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে তুললেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৩ এপ্রিল) কলকাতার এক নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি এক মঞ্চে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীকে বলুন আমার সঙ্গে এক মঞ্চে বিতর্ক করতে। তাঁর মুখোশ টেনে খুলে দেব। টেলিপ্রম্পটার ছাড়া তিনি কথা বলতে পারেন না, শুধু সাজানো সাক্ষাৎকার দেন। আমরা ভুল বললে তা সংশোধন করি, কিন্তু উনি তা করেন না।”নির্বাচনী প্রচারে বিজেপিকে সরাসরি আক্রমণ শানিয়ে ভোটারদের একজোট হওয়ার আহ্বান জানান মমতা। তিনি বলেন, “সবাই একসঙ্গে ভোট দিন। এরা সিপিএমের থেকেও ভয়ঙ্কর। এখন অনেক সিপিএম কর্মী বিজেপিতে যোগ দিয়েছে। এরা খুবই বিষাক্ত রাজনীতি করছে।”ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে অনেক ভোটারের নাম কেটে দেওয়া হচ্ছে। যাদের নাম বাদ গেছে, তাদের দ্রুত ট্রাইব্যুনালে আবেদন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, “পার্টি অফিস থেকে ফর্ম নিয়ে সাহায্য নিন। যারা নাম কেটেছে, তাদের একটিও ভোট দেবেন না।”মালদহের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এর পেছনে বহিরাগতদের হাত রয়েছে। আসাদউদ্দিন ওয়েইসিকে কটাক্ষ করে তিনি বলেন, “হায়দরাবাদ থেকে কিছু লোক এসে ভোটের সময় বিভাজনের রাজনীতি করছে। বিহারে যেমন হয়েছে, এখানেও সেই চেষ্টা চলছে।”রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডির (CID) প্রশংসা করলেও নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কমিশন প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়ায় আমার হাতে সব ক্ষমতা নেই। এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন অশান্তি আটকানো যাচ্ছে না?” মণিপুর পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, “আগে নিজের রাজ্য সামলান, তারপর বাংলার দিকে তাকান।”সংখ্যালঘু ভোটারদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, বিহারের মতো এখানেও ভোট ভাগের খেলা চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী দিনে টিকে থাকতে হলে এই নির্বাচনে জয়কে ‘অস্তিত্বের লড়াই’ হিসেবে অভিহিত করেন তিনি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাগযুদ্ধে শাণিত হচ্ছেন যুযুধান দুই পক্ষ। সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানোয় বাংলার নির্বাচনী লড়াই এক নতুন মাত্রা পেল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ
মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ

মেক্সিকোর সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার শরীরেই গুলির চিহ্ন রয়েছে।মঙ্গলবার (০১ Read more

হোমনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেট কার জব্দ
হোমনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেট কার জব্দ

কুমিল্লার হোমনায় প্রাইভেটকারের ব্যাকডালা থেকে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া (৩০) কে আটক করেছে থানা পুলিশ। এ সময় Read more

মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা
মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা

টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ায় মাদকের টাকা না পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও মাদক ব্যবসায়ী রাজিবের হামলায় ২ Read more

গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ‘ব্যর্থ’: বিএনপি
গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ‘ব্যর্থ’: বিএনপি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের লক্ষ্য করে বুধবার হামলার ঘটনা ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ‘ব্যর্থ’ হয়েছে বলে Read more

চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন
চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় স্বামীর স্বীকৃতি চেয়ে মৌসুমী খাতুন নামের এক নারী সংবাদ সন্মেলন করেছেন। ভুক্তভোগী নারী সোহেল রানা চয়েন নামের এক ছেলেকে বিয়ে Read more

দিনাজপুরে প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
দিনাজপুরে প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

দিনাজপুরের বিরামপুরে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. হাবিবুর রহমান নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ভোর ৫টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন