ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার তানিয়া মিত্তাল। মহাকুম্ভ সফরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হন এই তারকা। এবার বলিউড অভিনেতা সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ অংশ নিয়ে নতুন করে শিরোনাম হলেন তিনি।সম্প্রতি বিগ বসের মঞ্চে এসে তানিয়া মিত্তাল বলেছেন, তার রয়েছে ২৬ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়ি এবং তার অধীনে কাজ করেন প্রায় ৮০০ কর্মী। তবে, সম্পদ নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে তার একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি জানিয়েছিলেন, মনের মতো মানুষ পেলে বেকার পুরুষকেও বিয়ে করতে আপত্তি নেই তার। এমনকি স্বামীকে রান্না করে খাওয়াতে কিংবা তার পা ছুঁয়ে প্রণাম করতেও রাজি তিনি।সেই ভিডিওতে তানিয়াকে বলতে শোনা যায়, আমি জানি না আদর্শ সঙ্গী আদৌ এই পৃথিবীতে আছেন কিনা। তবে যদি থাকেন, তিনি বেকার হলেও সমস্যা নেই। আমি প্রকাশ্যে তার পা ছুঁতে রাজি। আমার বিশ্বাস, সম্পর্কে বড়-ছোট বলে কিছু নেই।নিজেকে ভীষণ রোম্যান্টিক দাবি করে তানিয়া এরপর বলেন, সম্পর্কে থাকলে আমি সবকিছু দিয়ে দিতে চাই। আমার বয়ফ্রেন্ড খাওয়া শেষ করলে তোয়ালে এগিয়ে দিই। আমি জানি, স্বামীর ক্ষেত্রেও একইভাবে করব। আমি চাই, তিনি যেন নিজেকে রাজা মনে করেন।তানিয়া আরও জানান, আমার ৩টি কারখানা আছে। আমি এমন কাউকে চাই না, যে আমার জন্য রোজগার করবে। বরং আমি মনে করি, পুরুষরা চায় সংসারে নিশ্চিন্ত থাকতে। তাই আমি রোজগারও করব, আবার স্বামীর জন্য রান্নাও করব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই যুগ ধরে জরাজীর্ণ টিনসেডের মধ্যে পাঠদান, দুর্ঘটনার আশঙ্কা
দুই যুগ ধরে জরাজীর্ণ টিনসেডের মধ্যে পাঠদান, দুর্ঘটনার আশঙ্কা

বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল পঁচিশ বছর আগে। তখন থেকেই টিনের ছাউনি ও কাঠ দিয়ে শ্রেণীকক্ষগুলো তৈরি করা হয়। সময়ের সাথে সাথে Read more

মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন
মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন

মৌলভীবাজারে সুজন মিয়া (৩২) নামের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের পৌরসভা কার্যালয়ের Read more

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারানী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারানী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মাওলা ফারানী (২৬) গ্রেফতার হয়েছেন।বুধবার (০৯ এপ্রিল) বিকেলে তাকে শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা Read more

সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

শতবর্ষের গৌরবময় পথচলা পূর্ণ করল সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার শত বছর উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক Read more

মাইলস্টোনের নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার
মাইলস্টোনের নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার

ঢাকার উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে Read more

সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির
সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির

জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৬ মে) কেন্দ্রীয় শহীদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন