বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা আছে ইতালির। আর এ ম্যাচকে ঘিরে চরম নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। মূলত স্টেডিয়ামের টিকিটধারী দর্শকের চেয়েও  ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর সংখ্যা বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ম্যাচ বাতিলের দাবি উঠেছে, যদিও ইতালি কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে রাজি নয়।আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) উদিনেসের স্টাডিও ফ্রুলিতে ইতালি ও ইসরায়েলের মধ্যকার এ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত এই ম্যাচের জন্য মাত্র ৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। গত সপ্তাহেই ইতালির ফ্লোরেন্সের ট্রেনিং সেন্টারের গেটে বিক্ষোভকারীরা জড়ো হয়ে গাজায় যুদ্ধের কারণে ম্যাচটি বাতিলের দাবি জানিয়েছিলেন।ম্যাচটি নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা স্বীকার করেছেন ইতালির কোচ জেনারো গাত্তুসো। তিনি বলেছেন, ‘পরিবেশটা শান্ত থাকবে না। স্টেডিয়ামের বাইরে প্রায় ১০ হাজার মানুষ থাকবে, আর ভেতরে থাকবে ৫-৬ হাজার।’গাজা যুদ্ধের কারণে উয়েফা ইসরায়েলকে সাময়িক নিষিদ্ধ কহরার কথা ভাবছে। তাছাড়া দিনেসের মেয়র আলবার্তো ফেলিস ডি টনি ম্যাচটি স্থগিত করার আহ্বানও জানিয়েছিলেন।এদিকে আগের দুই ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। ফলে আগামী ২০২৬ বিশ্বকাপে খেলতে মরিয়া চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরবর্তী বিশ্বকাপে জায়গা করে নিতে ইসরায়েলের বিপক্ষে এ ম্যাচটি ইতালির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তৃতীয়বারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া এড়াতে মরিয়া ইতালি ম্যাচটি না খেলার ঝুঁকি নিতে রাজি নয়।এনিয়ে কোচ গাত্তুসো বলেছেন, ‘আমাদের এই ম্যাচটি খেলতেই হবে। কারণ আমরা যদি না খেলি, তাহলে ৩-০ গোলে হেরে যাব।’ গাত্তুসো আরও বলেন,‘যেহেতু আমরা বিশ্বকাপে খেলার জন্য নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি, তাই আমি ঘরের মাঠে সমর্থকদের সেই উদ্দীপনার মধ্যে খেলতে পারলে বেশি খুশি হতাম, যা আমরা এক মাস আগে এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে দেখেছিলাম।’তবে ম্যাচের বিষয়ে আগ্রহী হলেও ইসরায়েলি বাহিনীর কার্যকলাপ নিয়ে মর্মাহত ইতালির কোচ গাত্তুসো। তিনি বলেন,‘নিরীহ মানুষ ও শিশুদের সঙ্গে যা ঘটছে তা দেখা খুবই মর্মান্তিক। এটা হৃদয়ে আঘাত করে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন কুদ্দুস মোল্লা Read more

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাপ্তাহিক ছুটির দিনে অনেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটায় গিয়ে যদি দেখেন মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। তাই বাসা থেকে বের Read more

গাজা সিটি ধ্বংসের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
গাজা সিটি ধ্বংসের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি অস্ত্র জমা না দেয় এবং সব জিম্মিকে মুক্তি না দেয়, তবে গাজা Read more

কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু
কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু

রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে কর্মরত সহকারী মহাপরিদর্শক (এআইজি) আবু তালেব (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। আজ রবিবার (১৭ Read more

মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের
মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের

ইসরাইলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। আজান দেওয়াকে ‘শব্দদূষণ’ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে Read more

আনোয়ারায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু
আনোয়ারায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিষধর সাপের কামড়ে মুনতা মুনছুর মাহি (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন