ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হারুন অর রশিদ এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে সদর উপজেলার বাসন্ডা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত হারুন অর রশিদ ঝালকাঠি পৌরসভার ইছানীল গ্রামের মোনতাজ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি শনিবার ফজরের নামাজ পড়তে বের হয়ে আর বাড়ি ফেরেননি। প্রায় ১২ ঘণ্টা নিখোঁজ থাকার পর বিকেলে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ছেলে সাহারুল ইসলাম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে সৎ ভাইদের বিরোধ চলছিল। এ নিয়ে বর্তমানে সাত ধারায় একটি মামলা বিচারাধীন। জমি-সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরেই তার বাবাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মল্লিক বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।নিহত হারুন অর রশিদ বিজিবি থেকে অবসর নেওয়ার পর পরিবার নিয়ে ইছানীল গ্রামে বসবাস করছিলেন। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের প্রস্তুতি নিন, মানুষের ভালোবাসা জয় করুন: মির্জা ফখরুল
নির্বাচনের প্রস্তুতি নিন, মানুষের ভালোবাসা জয় করুন: মির্জা ফখরুল

নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিন। মানুষের কাছে Read more

শহীদি সমাবেশ থেকে আ. লীগ নিষিদ্ধের দাবি
শহীদি সমাবেশ থেকে আ. লীগ নিষিদ্ধের দাবি

জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের ঘটনার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে ‘শহীদি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) Read more

বরিশালে ইয়াবাসহ পাঁচ যুবক আটক
বরিশালে ইয়াবাসহ পাঁচ যুবক আটক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ পিস ইয়াবাসহ Read more

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিনের ইন্তেকাল
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিনের ইন্তেকাল

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার Read more

তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল করিম নামে একজনকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন