লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭১। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন।শনিবার (১৩ সেপ্টেম্বর) তার জামাতা সাজ্জাদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না–ফেরার দেশে।১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। এরপর পার হতে হয় অনেক চড়াই-উতরাই। পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা।গানের প্রতি বাবার টান ছিল বেশি। দাদিও গান করতেন। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যেতে হয়েছে তাকে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু
গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে মারামারির মামলায় সুমন সরদার (৩৫) নামে এক আসামিকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলেন পুলিশের সদস্যরা। এ সময় Read more

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ কারিগর পড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মোতালেবকে Read more

স্বপ্নের পথ দেখিয়ে প্রতারণা, কুমিল্লায় সক্রিয় ‘তিয়ানশি’ চক্র
স্বপ্নের পথ দেখিয়ে প্রতারণা, কুমিল্লায় সক্রিয় ‘তিয়ানশি’ চক্র

মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারান ফাহমিদুল হাসান। কিশোর বয়সেই পরিবারের হাল ধরতে হয় তাঁকে। গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম থেকে স্বপ্ন Read more

শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এ দেশ স্বাধীন হয়েছে: সরওয়ার নিজাম
শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এ দেশ স্বাধীন হয়েছে: সরওয়ার নিজাম

চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, 'শহীদ জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট Read more

ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন