বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে চৌকিদার ও মীর বংশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী ইউপি সদস্যসহ দুই বংশের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ১১ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে। অপর আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নারী ইউপি সদস্য হেনা বুলবুলির স্বামী মজনু চৌকিদারের মুদি দোকানে যুব মীর, আরাফাত মীর ও রাফি মীর ক্রাম খেলছিলেন। এ সময় দোকান মালিকের ছেলে হাসান চৌকিদারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মজনু চৌকিদারের লোকজন তিনজনকে পিটিয়ে জখম করে।বিষয়টি জানাজানি হলে বিকেলে রফিকুল ইসলাম মীরের নেতৃত্বে মীর বংশের কয়েকজন নারী ইউপি সদস্যের বাড়িতে যান। তখন উভয় বংশ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হন।গুরুতর আহতদের মধ্যে রয়েছেন— রফিকুল ইসলাম মীর (৪০), আমির হামজা মীর (৩৩), শামীম মীর (৩০), নাশির উদ্দিন মীর (৬৫), আলমাস মীর (৪৮), মালেক মীর (৫০), আল আমিন মীর (৩২), জাহিদুল মীর (২৮), মিলন মীর (৩৫), সাইফুল মীর (২৫), মজনু চৌকিদার (৬০), রিয়াজুল চৌকিদার (৩৫), মমিনুল চৌকিদার (৪৫), হাসান চৌকিদার (২৫), মাহবুব চৌকিদার (৪৫), আবুল বাসার চৌকিদার (৫০), তাসলিমা (৪৫) ও ইউপি সদস্য হেনা বুলবুলিসহ অনেকে।স্থানীয় কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জানান, ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে উভয় বংশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কয়েক দফায় সংঘর্ষে রূপ নেয়।আহত রফিকুল ইসলাম মীর অভিযোগ করেন, মজনু চৌকিদার ও তার লোকজন পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। এতে তাদের অন্তত ১৫ জন আহত হয়েছে।অপরদিকে মজনু চৌকিদারের ভাতিজা মমিনুল চৌকিদার দাবি করেন, মীর বংশ প্রথমে হাসান চৌকিদারকে মারধর করে। পরে তারা তার বংশের ১০ জনকে কুপিয়ে আহত করে।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. লুনা বিনতে হক বলেন, গুরুতর আহত ১১ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে : শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে : শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের আলোচনার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সরকার। ডিগ্রি কলেজ ছাড়া বাকি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে Read more

নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, ৪৫ বছরেও আবেদন
নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, ৪৫ বছরেও আবেদন

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে ‘অফিসিয়ালস (এসও টু এসইও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে Read more

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বগুড়ার নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী (২৫) মারা গেছেন। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান Read more

পশ্চিমবঙ্গে হাজারো স্কুল শিক্ষকের চাকরি বাতিল, ছাত্র-ছাত্রীদের পড়াবে কে?
পশ্চিমবঙ্গে হাজারো স্কুল শিক্ষকের চাকরি বাতিল, ছাত্র-ছাত্রীদের পড়াবে কে?

প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ায় সংকটে পড়েছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি Read more

ঢাকার আসনগুলোতে বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকার আসনগুলোতে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন জাতীয় নির্বাচনে ২৩০টিরও বেশি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ Read more

আশুলিয়ায় লরি চাপায় নারী-শিশুসহ নিহত ৩
আশুলিয়ায় লরি চাপায় নারী-শিশুসহ নিহত ৩

আশুলিয়ায় লরি চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন