আশুলিয়ায় লরি চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।রবিবার (০৩ আগস্ট) রাত নয়টার দিকে নবীনগর চন্দ্রা-মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। তবে কিছুক্ষণ পরেই তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।প্রাথমিকভাবে নিহত ও আহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে শিশু, একজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে।সিসি টিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিকে থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সামনের দিকে থেকে একটি লরি আসলে রিকশাটি রাস্তার সাইটের দিকে পানি থাকায় রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রিকশাটি গর্তে পড়ে গেলে রিকশা চালকসহ যাত্রীরা লরির পিছনের চাকার নিচে পড়ে যায়।হাইওয়ে পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা দিয়ে একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের গর্তে পড়ে একটি অটোরিকশা উল্টে লরির পিছনের চাকার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়।রিকশাচালক ও শিশুসহ তিনজন আহত হলে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা। এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ছুরিকাঘাত বেড়েছে, ৩ দিনে জখম ৭
যশোরে ছুরিকাঘাত বেড়েছে, ৩ দিনে জখম ৭

যশোর শহরে ছুরির ব্যবহার বেড়েছে। দুর্বৃত্তরা অবাধে ধারালো অস্ত্রটির ব্যবহার করছে। গত ৩ দিনে ছুরিকাঘাতে ৭ জন জখম হয়েছে। যশোর Read more

১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন
১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে এখন পর্যন্ত ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের মধ্যে ১১১ পুরুষ Read more

চুনারুঘাটে সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরায় পর্যটনের বিপুল সম্ভাবনা
চুনারুঘাটে সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরায় পর্যটনের বিপুল সম্ভাবনা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা-কালেঙ্গা, সাতছড়ি জাতীয় উদ্যান, সবুজ চা বাগানে গালিছা বিছানো উঁচু-নিচু টিলা আর Read more

গাজামুখী নৌবহর থেকে আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল
গাজামুখী নৌবহর থেকে আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

অবরুদ্ধ গাজা গাজামুখী ত্রাণের নৌবহর ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ইসরায়েলের সামরিক Read more

যশোরে পুলিশ পরিচয়ে দম্পতির প্রতারণার ফাঁদ!
যশোরে পুলিশ পরিচয়ে দম্পতির প্রতারণার ফাঁদ!

যশোরে কখনো পিবিআই আবার কখনো পুলিশ পরিচয়ে মেহেদি হাসান শাহিন দম্পতি অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারা স্বামী স্ত্রী Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার (১৮ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন