বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি লঘুচাপের প্রভাব পড়েছে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে। এর ফলে শনিবার (১৩ সেপ্টেম্বর) সারা দিনজুড়েই শহরের বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাতেও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শনিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত পর্যন্ত আকাশ মেঘলা বা আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে হালকা বাতাস বইতে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।আগামীকাল সকাল ৯টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়াও, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলেও জানানো হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্রস-বর্ডার ই-কমার্স: বাংলাদেশি পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ
ক্রস-বর্ডার ই-কমার্স: বাংলাদেশি পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ

বর্তমান বিশ্বে বাণিজ্যের সংজ্ঞা দ্রুত বদলে যাচ্ছে। একসময় আন্তর্জাতিক বাজারে প্রবেশ মানেই ছিল বড় পুঁজি, জটিল রপ্তানি কাঠামো এবং বিদেশি Read more

আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা
আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা

আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৯ জুলাই) Read more

মোবাইল ফোন আমদানিতে সুখবর দিল এনবিআর, কমবে দাম
মোবাইল ফোন আমদানিতে সুখবর দিল এনবিআর, কমবে দাম

দেশে মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৩ Read more

দলকে বিব্রত করতে চাইনি বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি: মাসুদ পারভেজ
দলকে বিব্রত করতে চাইনি বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি: মাসুদ পারভেজ

দলকে কোনো ধরনের বিভেদে জড়ানো কিংবা বিব্রতকর অবস্থায় ফেলতে না চাওয়ার কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন Read more

আমরা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছি: হামাস
আমরা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছি: হামাস

ফিলিস্তিনের গাজায় যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছেন বলে জানিয়েছেন উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের বর্তমান শীর্ষ নেতা খলিল আল-হায়া। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন