মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি শফিকুল শফিককে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার মেঘনায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের হক মিয়ার ছেলে।শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭ টার দিকে র‌্যাবের একটি আভিযানিক টিম কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা এলাকায় অভিযান চালায়। এসময় হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক ওই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাকে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়। প্রসঙ্গত: ২০০২ সালের ৭ জুন দিবাগত রাতে জেলার গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের জজ মিয়ার বাড়ির পাশে ধানক্ষেত থেকে আবুল কাশেমের লাশ উদ্ধার করা হয়।পরদিন নিহতের ছেলে মো. রিপন বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার ২৩ বছর পর চলতি বছরের ১৫ জুলাই অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ প্রদানের রায় দেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খন্দকার মোশাররফ
চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খন্দকার মোশাররফ

সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শ অনুসারে উচ্চতর চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। ১৫ Read more

বাতিল হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি
বাতিল হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ভ্যাকেশন’ বা অবকাশ সুবিধা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া Read more

কাউখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণে অনিয়ম
কাউখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণে অনিয়ম

পিরোজপুরের কাউখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ ১৭ বছর পর মামলা করেছে দুদকসোমবার ( ২১ এপ্রিল) পিরোজপুর  আদালতে Read more

সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

কক্সবাজারের চকরিয়ায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ফাঁসির দাবিতে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Read more

পাবনায় মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১
পাবনায়  মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার নৈশপ্রহরী আব্দুল গনি মোল্লাকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় Read more

ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, পহেলগাঁও হামলার পর যুদ্ধের সুর?
ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, পহেলগাঁও হামলার পর যুদ্ধের সুর?

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে ভারতীয়দের মধ্যে। ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন