বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ক্লাবের ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ৪৬তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইফতেখার আলম ইভান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচ ও বিভাগের শিক্ষার্থী মো. নিয়ামুজ্জামান সান মনোনীত হয়েছে।শুক্রবার (১৬ মে) ক্লাবটির মডারেটর নুরুন্নেসা ও শাহ্ মো. মারুফ হাসানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি প্রকাশিত হয়। কার্যনির্বাহী কমিতিতে মোট ১৩টি উইং রয়েছে এবং প্রতিটি উইংয়ে চিফ, জয়েন্ট সেক্রেটারি ও একাধিক সিনিয়র এক্সিকিউটিভ রয়েছে।অ্যাপারেল ক্লাবের মূল উদ্দেশ্য থাকবে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য কাজ করা। ভবিষ্যতে ক্লাবটি শিক্ষার্থীদের জন্য সেমিনার, ওয়ার্কশপ, ইন্ডাস্ট্রি পরিদর্শন এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করবে। পাশাপাশি সিনিয়র-জুনিয়রদের মধ্যে মেন্টরশিপ তৈরি করে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা করবে বলেও জানা যায়।ক্লাবটির নবনিযুক্ত সভাপতি ইফতেখার আলম ইভান বলেন, অ্যাপারেল ক্লাবের সভাপতি হওয়া আমার জন্য একদিকে যেমন গর্বের, অন্যদিকে বড় দায়িত্বেরও বিষয়। আমি আন্তরিকভাবে চেষ্টা করবো এই ক্লাবকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে, যাতে এটি অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সহায়ক ও প্রেরণাদায়ী প্ল্যাটফর্ম হয়। আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কয়েকটি কর্মশালা আয়োজন করা ও কিছু গুরুত্বপূর্ণ সেমিনার করা।এছাড়া ক্লাবটির সাধারণ সম্পাদক মো. নিয়ামুজ্জামান সান জানান, ক্লাবের নেতৃত্বে আসার অনুভূতি অত্যন্ত গর্ব ও দায়িত্ববোধের। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের চিন্তাধারা ও সৃজনশীলতার বিকাশ এবং সফট স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে করে বিভাগের শিক্ষার্থীদের সর্বত্র উন্নতি সাধনই ক্লাবের মূল লক্ষ্য থাকবে। যেহেতু আমাদের হাতে সময় খুব কম তাই আমরা দ্রুত কিছু সেমিনার এবং আন্ত:বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা নামানোর কাজগুলো সেরে ফেলার চেষ্টা করবো।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অষ্টগ্রামে সেতুর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
অষ্টগ্রামে সেতুর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ডিসি সড়কের আশ্রম সেতুর পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে Read more

মাদক পাচারের দায়ে সৌদিতে ৬০০ জনের মৃত্যুদণ্ড
মাদক পাচারের দায়ে সৌদিতে ৬০০ জনের মৃত্যুদণ্ড

গত এক দশকে সৌদিতে মাদক মামলায় অন্তত ৬০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য প্রকাশ জানিয়েছে।দ্য Read more

রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপিতে সমন্বয় সভা
রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপিতে সমন্বয় সভা

হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা উপলক্ষ্যে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

সবার আগে ৭১, এর ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী
সবার আগে ৭১, এর ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি Read more

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই চূড়ান্ত হলো নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি। টাইগারদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজটিও হবে দেশের মাটিতে, Read more

মেঘনায় জামায়াতের দাওয়াতি কর্মসূচিতে আ.লীগ নেতার অংশগ্রহণ
মেঘনায় জামায়াতের দাওয়াতি কর্মসূচিতে আ.লীগ নেতার অংশগ্রহণ

কুমিল্লার মেঘনা উপজেলায় জামায়াতে ইসলামীর দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং ভাওরখোলা ইউনিয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন