জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে এখনো ৪টি হলের ভোট গণনা বাকি রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৭টি কেন্দ্রের ভোট গণনা শেষ করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী জানান, ‘দুটি টেবিলে নির্বাচন কর্মকর্তা ভোট গণনা করছেন। এখনো চারটি কেন্দ্রের গণনা বাকি। সেগুলো শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া যাবে।’এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। ওইদিন সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে কেন্দ্র করা হয়। ২১ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন।যদিও অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোটগ্রহণের সময় শেষ হওয়ার আগে নির্বাচন বর্জন করে ছাত্রদল-সমর্থিত প্যানেল। আরও চারটি প্যানেল ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল
শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনে চলছে আপিল গ্রহণ।শুক্রবার সকাল ১০টা থেকে শুরু করে Read more

চাতরী চৌমুহনী বাজারে ময়লার স্তুপ, পথচারীদের নাকাল অবস্থা
চাতরী চৌমুহনী বাজারে ময়লার স্তুপ, পথচারীদের নাকাল অবস্থা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চাতরী চৌমুহনী বাজার এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রাস্তার দুই পাশে জমে উঠেছে বর্জ্যের Read more

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় পুকুরে ডুবে ওয়াজিহা করিম আয়াত (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার Read more

বিশ্বজুড়ে ‘ডানপন্থীদের’ উত্থান, বাংলাদেশে?
বিশ্বজুড়ে ‘ডানপন্থীদের’ উত্থান, বাংলাদেশে?

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়বস্তু ‘ডানপন্থীদের’ উত্থান। ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া কিংবা লাতিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য সর্বত্রই এক Read more

নির্বাচনে ইভিএম বাতিল, ফিরেছে ‘না’ ভোট
নির্বাচনে ইভিএম বাতিল, ফিরেছে ‘না’ ভোট

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আরপিওতে একাধিক Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, ২০২৫ আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন