ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষক দল নেতা ওবায়দুর রহমান মুন্সিকে (৫০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও পুত্রবধূ মাশকারা খাতুনকে (২২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।শুক্রবার (১৮ এপ্রিল) আটককৃতের ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।এরআগে গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামের বাসিন্দা ওবায়দুর মুন্সিকে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন পাথরের পুতো দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে হত্যা করেন।নিহত ওবায়দুর রহমান প্রয়াত মুন্সি আব্দুল খালেক মুন্সির (ডক সাহেব) ছেলে ও পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।মামলা ও এলাকা সূত্রে জানা যায়, ওবায়দুর রহমান মুন্সির সাথে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ও তার ছেলে এবং পুত্রবধূর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার রাত আড়াইটার দিকে ওবায়দুর রহমান মুন্সির স্ত্রী সাবিনা ইয়াসমিন পাটার পাথরের পুতো দিয়ে মাথা ও মুখে আঘাত দিয়ে হত্যা করে চিৎকার করতে থাকে। এ সময় আশপাশের প্রতিবেশীরা এসে ওবায়দুরকে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে নিহতের ছোট ভাই সিরাজ ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওবাইদুরকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই সিরাজুল হক (৪০) বাদি হয়ে নিহতের স্ত্রী সাবিনা বেগম (৪৫), পুত্রবধূ মাশকারা খাতুন (২২) এবং পুত্র আরিফ মুন্সীর (২৮) নাম উল্লেখ করে আরো তিন-চারজনকে আসামি করে গত বৃহস্পতিবার দুপুরে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। ওই দিনই নিহতের স্ত্রী ও পুত্রবধূকে আটক করে পুলিশ।এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ (ওসি) বলেন, প্রাথমিক তদন্তে এ ঘটনার সাথে নিহতের স্ত্রী জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও তার পুত্রবধু মাশকারা খাতুনকে গ্রেপ্তার করে  শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদি আর নেই
ওসমান হাদি আর নেই

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির Read more

শান্ত-মুমিনুলের প্রতিরোধ, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
শান্ত-মুমিনুলের প্রতিরোধ, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

রবিবার (২০ এপ্রিল) সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান Read more

টাঙ্গাইলে ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
টাঙ্গাইলে ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে জর্ডান প্রবাসির মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ Read more

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালাল ইরান
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালাল ইরান

ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর ও হাইফা বন্দরে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার (২৪ মার্চ) Read more

ধামইরহাটে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে হাবিবুল্লাহ
ধামইরহাটে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে হাবিবুল্লাহ

নওগাঁর ধামইরহাটে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন মো. হাবিবুল্লাহ (১৭)। রবিবার (৪ মে) উপজেলার খেলনা ইউনিয়নের ভগবানপুর এলাকায় এ Read more

কাউখালীতে অর্ধ লক্ষাধিক টাকার বেড় জাল জব্দ করেছে প্রশাসন
কাউখালীতে অর্ধ লক্ষাধিক টাকার বেড় জাল জব্দ করেছে প্রশাসন

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার করে।জাটকা সংরক্ষন উপলক্ষে রবিবার (৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন