চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার তিন বছর বয়সী মেয়ে মুসকান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকার উত্তরা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গোলাম সরোয়ার ও তার মেয়ে নিহত হন। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে। আহত চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।জানা গেছে, নিহত গোলাম সরোয়ার স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন।এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে সরকার আব্দুল্লাহ আলম মামুন বলেন, ‘ঠাকুরদিঘী এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান। মরদেহ আমাদের হেফাজতে রয়েছে।’তিনি আরও জানান, নিহত সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন এবং তারা এখন মোটামুটি সুস্থ আছেন। তবে অপর দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকাসহ ১২ অঞ্চলে আজ বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে
ঢাকাসহ ১২ অঞ্চলে আজ বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে

গ্রীষ্মে বৃষ্টির বার্তা নিয়ে প্রকৃতিতে ডানা মেলছে বৈশাখ। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝরেছে স্বস্তির বৃষ্টি। সঙ্গে কখনো তাল মেলাচ্ছে Read more

তারাগঞ্জে খুন হওয়া বাবুর পিতাকে দেওয়া হলো অটো ভ্যান
তারাগঞ্জে খুন হওয়া বাবুর পিতাকে দেওয়া হলো অটো ভ্যান

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘরিনামপুরে নির্মমভাবে খুন হওয়া ইরফান বাবুর দরিদ্র পিতা শফিকুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ Read more

চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার পরিবার পানিবন্দী, ত্রাণের জন্য হাহাকার
চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার পরিবার পানিবন্দী, ত্রাণের জন্য হাহাকার

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলার পাঁচটি ইউনিয়নে অতিবৃষ্টি আর উজানের ঢলে বেশ কিছুদিন ধরেই পানিবন্দী অবস্থায় আছে প্রায় ১১ হাজার পরিবার। এসব Read more

ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু
ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইসলামের সবচেয়ে বড় Read more

বৌদ্ধ নেতাদের সাথে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
বৌদ্ধ নেতাদের সাথে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধিদল। এ সময় বৌদ্ধ Read more

শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ
শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (৭ আগস্ট) কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন