দখলদার ইসরায়েলের হামলায় নিহত ব্যক্তিদের জানাজা কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছে। ওই জানাজায় উপস্থিত হয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইমাম আব্দুল ওয়াহাব মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ খবর জানানো হয়।হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে, যার মধ্যে ৫ জনই ছিলেন ফিলিস্তিনের। তাদের মরদেহ ফিলিস্তিনের পতাকায় মোড়ানো হয়। নিহত অন্যজন কাতারের সেনাবাহিনীর সদস্য ছিলেন। তার নাম করপোরাল বদর সাদ মোহাম্মদ আল-হুমাইদি আল দোসারি। তার মরদেহ কাতারের পতাকায় মোড়ানো হয়।নিহতদের মরদেহ মিসাইমির কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছিল কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মসজিদে প্রবেশের রাস্তাগুলোতে চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। তবে শীর্ষ নেতাদের সবাই বেঁচে গেছেন বলে দাবি করছেন হামাস নেতারা।এর পরও ৬ জন এই হামলায় প্রাণ হারান। যার মধ্যে কাতারের সেনাবাহিনীর এক সদস্যও ছিলেন। এ ছাড়া নিহতদের মধ্যে হামাস নেতা খলিল আল-হায়ার ছেলে রয়েছেন। মূলত খলিল ও তার অন্য সহযোদ্ধাদের হত্যা করতে হামলা চালায় দখলদাররা।বুধবার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন যে, খলিল আল-হায়া নিহত হয়েছেন কি না এ ব্যাপারে তিনি কোনো তথ্য জানেন না। এ ছাড়া হামাস-ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন নিয়েও নতুন করে ভাববেন বলে জানান তিনি। দোহায় ইসরায়েলের এ হামলার কারণে ইসরায়েলি জিম্মিদের মুক্তি পাওয়ার আশা শেষ হয়ে গেছে বলেও উল্লেখ করেন কাতারের শাসক।আল থানি সতর্ক করে জানান, এই হামলা গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের জন্য যে কোনো আশার আলোকে ধ্বংস করে দিয়েছে এবং কাতার মূল মধ্যস্থতাকারী হিসেবে তাদের সবকিছু পুনর্মূল্যায়ন করছে। হামাস ও ইসরায়েলের মধ্যে বেশ কয়েক দফা পরোক্ষ আলোচনার স্থান হলো দোহা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

এই মুহূর্তে যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও Read more

চার বছর পর রাবি ছাত্রদলের কমিটি ঘোষণা, নিয়মিত নন দুই শীর্ষ নেতা!
চার বছর পর রাবি ছাত্রদলের কমিটি ঘোষণা, নিয়মিত নন দুই শীর্ষ নেতা!

দীর্ঘ চার বছর আহ্বায়ক কমিটি দিয়ে চলার পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি Read more

তফসিলের আগে সরকারের ৩১ শীর্ষ কর্মকর্তার সঙ্গে বসছে ইসি
তফসিলের আগে সরকারের ৩১ শীর্ষ কর্মকর্তার সঙ্গে বসছে ইসি

অন্তর্বর্তী সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরে। এর আগেই নির্বাচনটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে Read more

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা দিয়েছে মৃতের সংখ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন