ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে একটি মামলায় ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সামরিক অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় দেশটির আদালত এ রায় দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। খবর আলজাজিরার।প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচজনের মধ্যে চারজন বিচারপতি বলসোনারোর কারাদণ্ডের পক্ষে রায় ঘোষণা করেন। ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টার জন্য দোষী সাব্যস্ত করা হয় বলসোনারোকে।বিচারপতি কারমেন লুসিয়া বলেন, গণতন্ত্র ও প্রতিষ্ঠান ধ্বংস করার উদ্দেশ্যে বলসোনারো কাজ করেছেন বলে যথেষ্ট প্রমাণ রয়েছে।তবে সুপ্রিম কোর্টের প্যানেলের পাঁচ বিচারপতির একজন লুইজ ফক্স ৭০ বছর বয়সি সাবেক প্রেসিডেন্টকে সকল অভিযোগ থেকে খালাস দেওয়ার পক্ষে ভোট দেন।প্রতিবেদন বলছে, বর্তমানে গৃহবন্দি থাকা বলসোনারো পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি ৪০ বছর পর্যন্ত কারাদণ্ডের আদেশ পেয়েছেন। এর মধ্যে লুলাকে উৎখাতের ষড়যন্ত্রে একটি অপরাধী সংগঠন পরিচালনা করার অভিযোগও রয়েছে। ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং সিস্টেম সম্পর্কে ভিত্তিহীন দাবি ছড়িয়ে দেওয়ার জন্য ব্রাজিলের শীর্ষ নির্বাচনি আদালত তাকে ২০৩০ সাল পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধ করলেও বলসোনারো ২০২৬ সালে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।প্রসঙ্গত, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন বলসোনারো। বলসোনারোর পাশাপাশি সাবেক মন্ত্রী ও সামরিক প্রধানেরাসহ আরও সাতজন তার সঙ্গে ষড়যন্ত্রের মামলায় দোষীসাব্যস্ত হয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুটিং সেটে আহত তটিনী
শুটিং সেটে আহত তটিনী

গেল কয়েকদিন ধরে চট্টগ্রামে আসন্ন ঈদের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তানজিম সাইয়ারা তটিনী।  সেখানে শুটিং করতে গিয়ে রোববার গুরুতর Read more

৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু
৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

টানা ৩ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে Read more

ইয়েমেন ইস্যুতে আমিরাতকে আল্টিমেটাম দিল সৌদি আরব
ইয়েমেন ইস্যুতে আমিরাতকে আল্টিমেটাম দিল সৌদি আরব

ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের সেনাদের সরে যেতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর Read more

সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (সদরপুর–চরভদ্রাসন) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা স্বেচ্ছায় নির্বাচনী ব্যানার, Read more

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সাবেক মন্ত্রী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তিনি Read more

বিডিআর হত্যাকাণ্ড: জবানবন্দি দিলেন ‘পলাতক’ নানক ও মির্জা আজম
বিডিআর হত্যাকাণ্ড: জবানবন্দি দিলেন ‘পলাতক’ নানক ও মির্জা আজম

দেশজুড়ে ব্যাপক আলোচিত পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন