অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এর আগে গত ৩১ আগস্ট অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। বিচারপতি আক্তারুজ্জামান জেলা জজ থাকাকালীন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন।গত ২৬ আগস্ট অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়।গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয়।ওই ১২ বিচারপতি হলেন— বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। পরে তাদের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত শুরু করে প্রধান বিচারপতি ড.  সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ২০ অক্টোবর ওই রিভিউ নিষ্পত্তির পর পুনরুজ্জীবিত হয় বিচারপতি অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। নতুন করে গঠন করা হয় কাউন্সিল। এরপর বিচারপতিদের বিষয়ে বৈঠক করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। কাউন্সিলের অপর দুই সদস্য হলেন- আপিল বিভাগের জ্যেষ্ঠ দুই বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও জুবায়ের রহমান চৌধুরী।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিফার বিরুদ্ধে এক লাখ ফুটবলারের ঐতিহাসিক মামলা!
ফিফার বিরুদ্ধে এক লাখ ফুটবলারের ঐতিহাসিক মামলা!

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন একটি নজিরবিহীন আইনি সংকটের মুখে। ইউরোপের বর্তমান ও সাবেক প্রায় এক লাখ পেশাদার ফুটবলারের Read more

এক টুকরো পাথরের নিলাম মূল্য ৬৫ কোটি টাকা
এক টুকরো পাথরের নিলাম মূল্য ৬৫ কোটি টাকা

কোনো জিনিসের দাম নির্ধারিত হয় তার গুরুত্ব, বিরলতা এবং বৈজ্ঞানিক গুরুত্ব অনুযায়ী। এটি কোনো সাধারণ পাথর নয়। এটি এসেছে প্রায় Read more

হতাশ করলো উদ্বোধনী জুটি, ধাক্কা সামল দিচ্ছেন শান্ত-হৃদয়
হতাশ করলো উদ্বোধনী জুটি, ধাক্কা সামল দিচ্ছেন শান্ত-হৃদয়

ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতার ধারা কাটানোর লক্ষ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ Read more

মোবাইল ফোন আমদানিতে সুখবর দিল এনবিআর, কমবে দাম
মোবাইল ফোন আমদানিতে সুখবর দিল এনবিআর, কমবে দাম

দেশে মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন