জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। ২০২২ সালে প্রথমবার এ দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ধারাবাহিকভাবে ইউএনডিপি’র সঙ্গে কাজ করে আসছেন। তার এই মেয়াদ এখন নবায়ন হয়ে আগামী দুই বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে। আগামী দিনে শুভেচ্ছা দূত হিসেবে জয়া আহসান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জনসচেতনতা ও জনসমর্থন বৃদ্ধিতে কাজ করবেন। বিশেষ করে দারিদ্র্য হ্রাস, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং উন্নয়নের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে তিনি প্রচার ও জনসচেতনতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।নতুন দায়িত্ব নিয়ে জয়া বলেন, ইউএনডিপি’র সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত। এসডিজি  অর্জনের জন্য মাত্র পাঁচ বছর বাকি, তাই এর গুরুত্ব এখন আগের চেয়ে বেশি। এটি আমাদের সকলের যৌথ দায়িত্ব, এবং আমিও এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যেন সবাই মিলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার তার পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন, জয়া আহসানকে আবার আমাদের শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন খ্যাতনামা শিল্পী নন, বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য একজন শক্তিশালী প্রতিনিধি। আমি আশা করছি তার কাজের মাধ্যমে এসডিজি বার্তাকে নাগরিকদের আরও কাছে নিয়ে যাবে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা
জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা

২৫ মে বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব থাইরয়েড দিবস’। ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে । বাংলাদেশেও কয়েক বছর ধরে বেসরকারিভাবে Read more

বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় শাকিব খানের ‘বরবাদ’
বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় শাকিব খানের ‘বরবাদ’

গত ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা 'বরবাদ'। মুক্তির ১৭ দিন পেরিয়ে গেলেও সিনেমাটি নিয়ে আগ্রহের শেষ নেই শাকিবপ্রেমীদের। Read more

যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রি!
যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রি!

যশোর সদর উপজেলার শানতলার  'যশোর ফিলিং স্টেশন' থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ Read more

দাউদকান্দিতে পারিবারিক কলহের জেরে যুবক নিহত
দাউদকান্দিতে পারিবারিক কলহের জেরে যুবক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পারিবারিক কলহের জেরে কাইয়ুম মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা Read more

সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ
সরিষাবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যেক শহীদের কবরস্থানে লাগানো হয়েছে নিম, বকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন