সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন দশ দিনের কারাবাস শেষে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি কুড়িগ্রাম জেলা কারাগার থেকে মুক্ত হন।কারা সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১০ দিন কারাগারে ছিলেন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এই সাবেক ডিসি। বিষয়টি কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ.জি. মাহমুদ নিশ্চিত করেছেন।এর আগে, সাংবাদিক আরিফুল ইসলামের করা মামলায় সুলতানা পারভীন গত ৩ আগস্ট হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। তবে হাইকোর্ট তাকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।পরে ২১ আগস্ট তিনি কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালত ২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন এবং শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এরপর আসামিপক্ষ হাইকোর্টে পুনরায় জামিন আবেদন করলে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আদালত ছয় মাসের জামিন মঞ্জুর করেন। জামিন আদেশ কুড়িগ্রাম কারাগারে পৌঁছানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় সুলতানা পারভীন মুক্তি পান।জেলার এ.জি. মাহমুদ বলেন, সন্ধ্যা ৬টার দিকে সুলতানা পারভীন কারাগার থেকে বেরিয়ে যান।উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত রাতে কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে ‘সুলতানা সরোবর’ নামে নামকরণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। এর জেরে ওই রাতে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাড়ির গেইট ভেঙে তাকে তুলে নিয়ে যায়।আরিফুলকে প্রথমে ধরলা নদীর তীরে নিয়ে গিয়ে কথিত ‘ক্রসফায়ার’-এর ভয় দেখানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এনে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। এরপর তার কাছে মাদক পাওয়া গেছে এই অভিযোগে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড) দেওয়া হয়।ঘটনাটি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। একদিন পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত থেকে জামিনে মুক্ত হন সাংবাদিক আরিফ।পরে তিনি কুড়িগ্রাম সদর থানায় তৎকালীন ডিসি সুলতানা পারভীন, তিন ম্যাজিস্ট্রেটসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। হাইকোর্টের নির্দেশে ২০২০ সালের ৩১ মার্চ মামলাটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করে কুড়িগ্রাম সদর থানা।মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে পাঁচ বছর পর আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। এতে অভিযুক্ত করা হয় সাবেক ডিসি সুলতানা পারভীন, তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট
পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট

টেক জায়ান্ট মাইক্রোসফট ২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। কর্মী সংখ্যা কমানোর বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে সংস্থাটি Read more

ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল সামরিক অভিযান আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। একই সঙ্গে Read more

আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন
আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলেও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় Read more

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

যশোরের মণিরামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার(২ আগস্ট) বিকেলে উপজেলার রোহিতা ইউনিয়নের গাঙ্গুলিয়া গ্রামে এ হামলার Read more

মা ইলিশ সংরক্ষণে মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু
মা ইলিশ সংরক্ষণে মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ২২ দিন সব প্রজাতির মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল, জরিমানা Read more

হযরত শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
হযরত শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন