টেক জায়ান্ট মাইক্রোসফট ২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। কর্মী সংখ্যা কমানোর বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে সংস্থাটি পাকিস্তানে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : দ্য হিন্দুগত শুক্রবার বিভিন্ন স্টেকহোল্ডার জানিয়েছেন, মাইক্রোসফটের অফিস বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি আরও সমস্যার মুখে পড়বে। পাকিস্তানে তাদের অফিস বন্ধ করে দেওয়ার সময় মাইক্রোসফট বিশ্বব্যাপী ক্লাউড-ভিত্তিক, অংশীদার-নেতৃত্বাধীন মডেলে তাদের কার্যক্রম স্থানান্তরের কথা উল্লেখ করেছে।২০২৩ সালের পর থেকে সবচেয়ে বড় ছাঁটাইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় ৯ হাজার ১০০ জন (তাদের কর্মীবাহিনীর প্রায় ৪ শতাংশ) কর্মী ছাঁটাই করার পর এবার পাকিস্তানে এই পদক্ষেপ নেওয়া হলো।মাইক্রোসফট পাকিস্তানের সাবেক প্রতিষ্ঠাতা কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রেহমান সরকার এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে একটি কেপিআই (কী পারফরম্যান্স ইন্ডিকেটর) চালিত পরিকল্পনার মাধ্যমে প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।তিনি লিঙ্কডইনে পোস্ট করেছেন, মাইক্রোসফটের মতো বিশ্বব্যাপী টেক জায়ান্টরাও পাকিস্তানে ব্যবসার পরিবেশকে অস্থিতিশীল বলে মনে করছেন।পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি, এক্সে একটি পোস্টে মাইক্রোসফটের কার্যক্রম বন্ধ করে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন ‘এটি আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি উদ্বেগজনক লক্ষণ।’তিনি দাবি করেন, মাইক্রোসফট এক সময় পাকিস্তানে তাদের ব্যবসা সম্প্রসারণের কথা বিবেচনা করেছিল, কিন্তু দেশে অস্থিরতার কারণে কোম্পানিটি ২০২২ সালের শেষের দিকে ভিয়েতনামকে বেছে নেয়।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নানা দাবিতে মানববন্ধন
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নানা দাবিতে মানববন্ধন

ছিনতাই, সংকেত বাতির সেবা না থাকায় অনুমান নির্ভর করে ট্রেন যাত্রাবিরতি দেয় ও ছেড়ে যায়। নানা স্বল্পতায় দুর্ভোগ চরমে ব্রাহ্মণবাড়িয়ার Read more

‘ভোটটি যিনি দিয়েছেন দয়া করে ইনবক্স করুন, আপনাকে বিয়ে করবো’
‘ভোটটি যিনি দিয়েছেন দয়া করে ইনবক্স করুন, আপনাকে বিয়ে করবো’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র এক ভোট পেয়েছেন রাকিবুল ইসলাম। তবে আশ্চর্যের বিষয়, Read more

স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সিদ্ধান্ত নেবে সরকার: ইসি সানাউল্লাহ
স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সিদ্ধান্ত নেবে সরকার: ইসি সানাউল্লাহ

পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কোনটি আগে, কোনটি পরে সেটি নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে আর কোন Read more

রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের Read more

আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা
আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা

শেখ হাসিনার পতন এবং পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে কাতারভিত্তিক Read more

বাংলাদেশে তদন্ত চললেও যুক্তরাজ্যে সম্পদ ‘লেনদেন’ হাসিনার ঘনিষ্ঠদের
বাংলাদেশে তদন্ত চললেও যুক্তরাজ্যে সম্পদ ‘লেনদেন’ হাসিনার ঘনিষ্ঠদের

যুক্তরাজ্যে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা তাঁদের মালিকানাধীন সম্পদ বিক্রি, বন্ধক বা হস্তান্তর করছেন। এই ব্যক্তিদের সম্পদের বিষয়ে যখন বাংলাদেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন