পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী চর থেকে চল্লিশোর্ধ বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত আটটার দিকে উপজেলার সুবিদপুর এলাকার সন্ধ্যা নদীর চরে পড়ে থাকা অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যার পর নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ওই লাশ সন্ধ্যা নদী চরে ভেসে আসে। নিহত ব্যক্তির পরিচয় মেলেনি।পুলিশ জানায়, স্থানীয় গ্রামবাসী সন্ধ্যার পর লাশটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রাত ৮টার দিকে কাউখালী থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মিলে অর্ধগলিত ব্যক্তির লাশ উদ্ধার করে।এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সলেমান বলেন, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় মেলেনি। অনুসন্ধানের জন্য বিভিন্ন থানায় এ মর্মে তথ্য পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!
পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে রসিকতা করে বলেছেন, ‘আমি পোপ হতে চাই। ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান Read more

গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী
গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী

গাজীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক কোচ আদিবাসী। এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করেন।সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর Read more

এবি পার্টিতে যোগদানের ৫ বছর পর আবার জামায়াতে ফিরলেন ৪০ জন নেতা–কর্মী
এবি পার্টিতে যোগদানের ৫ বছর পর আবার জামায়াতে ফিরলেন ৪০ জন নেতা–কর্মী

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দেওয়া ৪০ জন নেতা–কর্মী আবারও জামায়াতে ফিরেছেন। Read more

লিটনের চাওয়া শুনলো বিসিবি
লিটনের চাওয়া শুনলো বিসিবি

চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে এশিয়া কাপ। সে হিসেবে এই টুর্নামেন্টের বাকি আছে আর মাত্র দেড় মাস। তবে Read more

কাশ্মীরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের Read more

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক দুপুরে
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক দুপুরে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি বাংলাদেশ সময় দুপুরে হবে। তবে এই বৈঠকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন