যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে রসিকতা করে বলেছেন, ‘আমি পোপ হতে চাই। ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান হিসেবে এটাই আমার প্রথম পছন্দ।’ যদিও ট্রাম্পের এই মন্তব্য ছিল মজার ছলে, তা বিনোদন জগতে আলোচনার জন্ম দিয়েছে। খবর রয়টার্স।পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান নির্বাচনের জন্য পোপাল কনক্লেভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রসঙ্গে স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়- তিনি পরবর্তী পোপ হিসেবে কাকে দেখতে চান? এর জবাবে মুচকি হেঁসে ট্রাম্প বলেন, ‘আমি নিজেই পোপ হতে চাই। এটাই আমার প্রথম পছন্দ।’এরপর কিছুটা সিরিয়াস ভঙ্গিতে তিনি বলেন, ‘আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তি আমার অগ্রাধিকার তালিকায় নেই। তবে শুনেছি, একজন মার্কিন কার্ডিনাল পোপ নির্বাচনের জন্য বিবেচনায় আছেন। তিনি যথেষ্ট যোগ্য।’গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। এরপর গত ২৬ এপ্রিল সেন্ট পিটার্স স্কয়ারে অন্ত্যেষ্টিক্রিয়ার পর তাকে রোমের ব্যাসিলিকা ডি সান্তা মারিয়া ম্যাগিওরে সমাহিত করা হয়।উল্লেখ্য, নিউ জার্সির নিয়ার্ক শহরের আর্চবিশপ কার্ডিনাল জোসেফ টোবিনকে পরবর্তী পোপ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো মার্কিন নাগরিক ভ্যাটিকানের পোপ হননি। ঐতিহ্যগতভাবে পোপ নির্বাচনে ইতালি বা ইউরোপীয় দেশগুলোর কার্ডিনালরাই এগিয়ে থাকেন।প্রসঙ্গত, ল্যাটিন আমেরিকা থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন ফ্রান্সিস। অভিবাসন ও মানবাধিকারের পক্ষে তিনি ছিলেন স্পষ্ট কণ্ঠস্বর। তবে তার মৃত্যুর পর ভ্যাটিকানের দীর্ঘদিনের রীতি অনুসারে গোপন কনক্লেভ ডেকে পরবর্তী পোপ নির্বাচিত করা হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ১৩৫ জন কার্ডিনাল অংশ নেবেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে শিগগিরই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন রোববার (০৪ মে) বিকেলে ৪টা Read more

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস
নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

আদালতের আদেশে অবশেষে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক Read more

নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর-২ (নাটোর সদর–নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।সোমবার (৩ Read more

বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’
বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’

ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষসহ নিজের সৎ বোনের পুকুরসহ জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ড্রাইভার মো. Read more

নিয়মিত শসা খেলে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিসহ প্রতিরোধ হয় বিভিন্ন রোগের
নিয়মিত শসা খেলে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিসহ প্রতিরোধ হয় বিভিন্ন রোগের

শসা একটি সহজলভ্য এবং পুষ্টিগুণে সমৃদ্ধ সবজি যেটি বছরের সবসময় পাওয়া যায়। শসা বিভিন্নভাবে শরীরের উপকার করে। নিয়মিত শসা খেলে Read more

ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র
ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক ডলার মূল্যের নতুন স্মারক কয়েন বা মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন