মাদারীপুরের শিবচর উপজেলার মুন্সী কাদিরপুর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও গাছ কাটার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, উপজেলার অখিলদ্দিন মুন্সী কান্দি গ্রামে চলতি বছরের ১ আগস্ট আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্ত সেলিম মাদবর (৫০) ও ওবায়দুর ঢালী (৪১) জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেন। ভুক্তভোগী মো. বাদশা মিয়া খালাসী ও আবুল বাসার খালাসী জানান, ‘পৈত্রিক সূত্রে পাওয়া ৩১৪ শতাংশ জমির মধ্যে ৫০ শতাংশে আমরা প্রায় ৩০ বছর ধরে চাষাবাদ করছি। বাকিটিতে বসতবাড়ি রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেও অভিযুক্তরা বড়ই, লেবু, পেয়ারা ও মাল্টাসহ অসংখ্য ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে। আমরা জমিতে গেলে নানা হুমকিও দেওয়া হচ্ছে।’ তারা আরও জানান, জমিটি তাদের বাবার নামে রেকর্ডভুক্ত ছিল। বোনেরা ভুলবশত বিক্রি করে দেওয়ায় মামলা হয় এবং আদালত নিষেধাজ্ঞা জারি করে। তবুও অভিযুক্তরা জোরপূর্বক দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। বাদশা খালাসীর ছেলে তানভীর খালাসী বলেন, ‘ওরা প্রভাবশালী, গায়ের জোরে জমি দখলে যা দরকার তাই করছে। এভাবেই আমাদের বারবার হুমকি দেওয়া হচ্ছে।’ অভিযুক্ত সেলিম মাদবর দাবি করেন, ‘এই জমি একাধিকবার হাতবদল হয়েছে। বাদশা খালাসীর বোনেরা ২০২০ সালে বিক্রি করেছে। পরে মালিকানা পরিবর্তনের পর ২০২৩ সালে আমি জমিটি কিনেছি। ক্রয়সূত্রে আমি বৈধ মালিক।’ অন্যদিকে অভিযুক্ত ওবায়দুর ঢালী বলেন, ‘এক দাগে প্রায় তাদের অনেক জমির মধ্যে বাদশার বোনেরা ৫০ শতাংশ বিক্রি করেছে। এর মধ্যে সেলিম মাদবর ১০ শতাংশ এবং আমার বোন ৪০ শতাংশ জমি কিনেছে। এখন তারা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।’ এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, ‘গাছ কাটার অভিযোগ পেয়ে এবং আদালতের নিষেধাজ্ঞার কারণে আমি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেছি। জমির প্রকৃত মালিকানা আদালতই নির্ধারণ করবে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাছ কাটা আইনবহির্ভূত। এ ঘটনায় নতুন করে মামলা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শত্রুদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিলো ইরান
শত্রুদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিলো ইরান

ইরানের শত্রুদের সতর্ক করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ জেনারেল মোহাম্মাাদ পাকপৌর।বুধবার (২৫ জুন) জেনারেল Read more

বন্ধ থাকার পর ফের চালু মেট্রোরেল
বন্ধ থাকার পর ফের চালু মেট্রোরেল

বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মেট্রোরেল চলাচল।শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে Read more

ঢাকায় এসিসি সভা বয়কটের হুমকি ভারতের, যোগ দিল আরও তিন দেশ
ঢাকায় এসিসি সভা বয়কটের হুমকি ভারতের, যোগ দিল আরও তিন দেশ

আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই সভায় Read more

বাউফলে সেতুর সংযোগ সড়ক নাই, ভোগান্তিতে জনসাধারণ
বাউফলে সেতুর সংযোগ সড়ক নাই, ভোগান্তিতে জনসাধারণ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী গ্রাম ও দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের এলাকাবাসীর সুবিধার্থে বগী খালের ওপর নির্মাণ করা হয় Read more

আলফাডাঙ্গায় ১৩ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র, পরিবারে উৎকণ্ঠা
আলফাডাঙ্গায় ১৩ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র, পরিবারে উৎকণ্ঠা

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাসুম মোল্যা (১৩) নামের এক মাদরাসাছাত্র ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে না পেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন