গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মামাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভাগনে সৌরভ হাসান রুদ্র (২২) পালিয়ে গেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমানের মৃত্যু হয়।এর আগে দুপুর ২টার দিকে সদর উপজেলার ভবানীপুর (উত্তরপাড়া) জয়বাংলা মোড় এলাকায় নিহতের ভগ্নিপতি রোকনুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত আনিসুর রহমান (২৩) গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার আলি নেওয়াজের ছেলে। ভাগিনা সৌরভ (২২) ভবানীপুর (উত্তরপাড়া) এলাকার রোকনুজ্জামানের ছেলে।নিহত আনিসুরের মামা আব্দুর রশীদ জানান, আনিস ও সৌরভ মামা-ভাগিনা। পাশাপাশি বাড়ি হওয়ায় তারা প্রায়ই একসঙ্গে বন্ধুর মতো চলাফেরা করতো। তাদের মধ্যে কী নিয়ে ঝগড়া হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তিনি শুনেছেন সৌরভের ভাবি বটি দিয়ে রান্নার কাজে তরকারি কাটছিলেন। এসময় সৌরভ তার ভাবির কাছ থেকে বটি নিয়ে ঘরে শুয়ে থাকা মামা আনিসুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে আনিসুর রহমানের মৃত্যু হয়।জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রব জানান, আনিসুর রহমান এবং সৌরভ মামা-ভাগিনা। নেশা করার জন্য সৌরভ তার মামা আনিসুর রহমানের কাছে টাকা চায়। মামা টাকা দিবে না বললে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে মামা ঘরে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে সৌরভ তার ভাবির কাছ থেকে বটি নিয়ে ঘরে শুয়ে থাকা মামাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। স্থানীয়রা আহত আনিসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসি পরীক্ষার ফলাফল জুলাইয়ে
এসএসসি পরীক্ষার ফলাফল জুলাইয়ে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা Read more

তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ
তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহদ্দিন আহমদ।  আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি Read more

টানা বৃষ্টিতে বাজার গরম, মরিচ-সবজির দাম ঊর্ধ্বমুখী
টানা বৃষ্টিতে বাজার গরম, মরিচ-সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বর্ষণে চট্টগ্রাম মহানগরের নাগরিক জীবনের ছন্দপতনের পাশাপাশি নিত্যপণ্যের বাজারেও নেমে এসেছে দামের দাবদাহ। শহরের ছোট-বড় সব বাজারেই ছড়িয়েছে সবজি Read more

পানপট্টি বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পানপট্টি বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ও আহ্বায়ক নাসির উদ্দিন টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিরূপ মন্তব্যের প্রতিবাদে Read more

ত্রিশালে মরা মুরগির মাংস জব্দ, বিশ হাজার টাকা জরিমানা
ত্রিশালে মরা মুরগির মাংস জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে মরা মুরগির মাংস বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন