চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।তিনি জানান, পরীক্ষার ফল সাধারণত পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশ করা হয়। এ বছর এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে ২৫ মে। সেই হিসেবে ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ফলপ্রস্তুতির কাজ চলমান রয়েছে। তিনি বলেন, “কিছু প্রধান পরীক্ষক শুরুতে খাতা নেওয়ায় আগ্রহ না দেখালেও চিঠি দেওয়ার পর অধিকাংশই খাতা সংগ্রহ করেছেন। ওএমআর শিট জমা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং তা শেষ করার সময়সীমা ১৫ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।”বর্তমানে ওএমআর শিট স্ক্যান ও নম্বর ইনপুটের কাজ চলছে। অফিস খুললে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে ২৫ মে। সারাদেশে প্রায় ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করলেও, এর মধ্যে প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো উরুগুয়ে
এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো উরুগুয়ে

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইউরোপীয় ইউনিয়ন এবং আরব কূটনীতিকদের একটি গ্রুপের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে Read more

আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দ করেছে আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১৬টি Read more

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক, বেরিয়ে এলো অনিয়মের চিত্র
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক, বেরিয়ে এলো অনিয়মের চিত্র

চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর অবশেষে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন Read more

কিশোরগঞ্জে এনসিপির পদযাত্রা শুরু
কিশোরগঞ্জে এনসিপির পদযাত্রা শুরু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ কিশোরগঞ্জে পদযাত্রা শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (২৬ জুলাই) Read more

৫ নেতাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
৫ নেতাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার দায়ে ৫ নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে Read more

গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন: ট্রাম্প
গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন: ট্রাম্প

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, থুনবার্গের রাগ নিয়ন্ত্রণ ক্লাসে যাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন