পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত। অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও পারিবারিক আত্মীয়তার ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় দেশকেই কার্যকর ভূমিকা রাখতে হবে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।শেহবাজ শরীফ বাংলাদেশের প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, শিক্ষাগত বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ইতিবাচক গতিপথে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত।নিউইয়র্ক ও কায়রোতে অনুষ্ঠিত পূর্ববর্তী বৈঠকের প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও দারিদ্র্য বিমোচনে তার অবদানের প্রশংসা করেন।সাক্ষাৎকালে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক যোগসূত্র এবং অভিন্ন বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি। ড. হোসেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের একটি চিঠিও হস্তান্তর করেন, যেখানে পাকিস্তানে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে এবং ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। উভয় পক্ষ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল দ্রুত পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এবং বিচারিক কাজে বাধা Read more

থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার
থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্যাসেঞ্জার ও কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) Read more

গাজায় সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে
গাজায় সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে

দুই বছর বন্ধ থাকার পর গাজা শহরে অবস্থিত প্রাচীন সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে। শুক্রবার (১৭ অক্টোবর) প্রথমবারের মতো স্থানীয় Read more

সেতু নয় কাঠের পুল, নাগরপুরে দুর্ভোগে গ্রামবাসী
সেতু নয় কাঠের পুল, নাগরপুরে দুর্ভোগে গ্রামবাসী

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ধুনাইল গ্রাম হয়ে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের সংযোগস্থল পর্যন্ত বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং এর মধ্যবর্তী নদীর Read more

টাঙ্গাইলে লোক দেখানো ‘জাতীয়’ ফল মেলা, স্টল মাত্র ৩টি!
টাঙ্গাইলে লোক দেখানো ‘জাতীয়’ ফল মেলা, স্টল মাত্র ৩টি!

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে দেশীয় ফলের প্রদর্শনী করতে টাঙ্গাইলে জাতীয় ফল মেলার Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পরিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন