ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এবং বিচারিক কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নিতে চিঠি প্রদান করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার।শনিবার (১৭ জানুয়ারি) সিনিয়র সিভিল জজ আদালতের সিভিল জজ ও নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির আশরাফুল ইসলামের কাছে চিঠিটি প্রেরণ করা হয়েছে।অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের বিরুদ্ধে প্রার্থী রুমিন ফারহানা এবং তার সহযোগীরা একাধিক বেয়াদবিপূর্ণ ও হুমকিমূলক আচরণ করেন। রুমিন ফারহানা বারবার ম্যাজিস্ট্রেটের দিকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি ও আঙুল উঁচিয়ে ইংরেজিতে সতর্ক করে বলেন, ‘দিজ ইজ দ্যা লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ, আই উইল নট লিসেন টু দিজ।’বাংলায় তিনি ‘আপনি পারলে থামাই দেন, আজকে ভদ্রতা দেখাচ্ছি, নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না’–এমন কথাও বলেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।তার সঙ্গে থাকা এক ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, ‘বুইড়া আঙ্গুল দেখায়, আপনারা কিচ্ছু করতে পারেন না।একপর্যায়ে রুমিন ফারহানা উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি দেন এবং জনগণকে ক্ষেপিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, আমার এই মানুষ, এইখান থেকে বাইর হইতে পারবেন না স্যার… মাথায় রাইখেন।’নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, জুয়েল মিয়াসহ অন্যান্যরা মারমুখী আচরণ করেন, যা বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদানের শামিল।অভিযোগে আরও উল্লেখ রয়েছে, ইতোমধ্যে গত ১১ জানুয়ারি রুমিন ফারহানার আরেক সমর্থক আশিকুর রহমানকে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। অর্থাৎ, এক সপ্তাহের মধ্যে একই প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনি বিধি লঙ্ঘনের দ্বিতীয় ঘটনা রেকর্ড করা হলো।প্রশাসনের নোটিশে উল্লেখ করা হয়েছে, এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নোটিশে বিষয়টির সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।পরিশেষে উল্লেখ করেন, বিচারিক কাজে বাধা প্রদান ও সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়া একটি গুরুতর অপরাধ। নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের পাশাপাশি এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মরক্কোয় আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি
মরক্কোয় আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি

মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই খবর Read more

আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে বিকল মুরগীবাহী পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।রবিবার Read more

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নিয়ে যা জানা গেল
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নিয়ে যা জানা গেল

চলতি বছর অক্টোবরের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ Read more

সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা
সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা

পর্যটকদের দীর্ঘ অপেক্ষার অবশেষে আগামী শনিবার (১ নভেম্বর) থেকে মৌসুমের প্রথম পর্যটক ভ্রমণ শুরু হতে যাচ্ছে সৌন্দর্যে ঘেরা প্রবাল দ্বীপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন