শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।এর আগে কেন্দ্রগুলোয় পৌঁছানো হয় ব্যালেট বাক্স, পেপারসহ ভোটের অন্যান্য সরঞ্জাম। দায়িত্ব বুঝে নেন প্রার্থীদের পোলিং এজেন্টরা। এবারের নির্বাচনে সার্বিক নিরাপত্তায়ও রয়েছে কড়াকড়ি।এবার জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১,৮৪৩ জন। নির্বাচনে ভিপি পদে ১০ জন থাকলেও প্রার্থিতা নিয়ে জটিলতায় অমর্ত্য রায়।এবার জিএস পদে লড়ছেন ৯ জন। তবে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করে নেন সৈয়দা অনন্যা ফারিয়া।এজিএস পুরুষ পদে ১০, আর নারী পদে লড়ছেন ৬ জন। এছাড়া বাকি ২১টি পদে রয়েছেন একাধিক প্রার্থী।বিশ্ববিদ্যালয়ের ২১ আবাসিক হলের প্রতিটিতেই রয়েছে ভোট কেন্দ্র। এরমধ্যে ১১ কেন্দ্রে ছাত্র ও ১০টি কেন্দ্রে ভোট দেবেন ছাত্রীরা।জানা গেছে, ছাত্রদের হলের মধ্যে আল বেরুনী হলে ভোটার ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৫২২ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন ভোটার রয়েছেন।ছাত্রীদের হলের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন ভোটার রয়েছেন।এবারের জাকসুতে মোট বুথ ২২৪টি। পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে রয়েছেন কর্মকর্তা ১৩৪ জন।এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশগ্রহণ করছে।বিকাল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হলে শুরু হবে গণনা। পুরাতন রেজিস্টার ভবনের সিনেট হলে ভোট গণনা হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত
ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত

ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩১ বন্দি নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষের মতে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে Read more

সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের লেখা ‘আবেগঘন’ বোতলবন্দি চিঠি
সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের লেখা ‘আবেগঘন’ বোতলবন্দি চিঠি

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে শত বছর পর ভেসে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ২ সৈন্যের লেখা বোতলবন্দি চিঠি। ১৯১৬ সালে লেখা Read more

‌‌‘যুদ্ধে ইরানকে হারাতে দীর্ঘ সময় লাগবে’
‌‌‘যুদ্ধে ইরানকে হারাতে দীর্ঘ সময় লাগবে’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে এবং এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম।বৃহস্পতিবার (১৯ Read more

এবার পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান
এবার পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান

সাম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান। যদি সত্যিই আন্তর্জাতিক তদন্ত শুরু হয়, সেক্ষেত্রে Read more

উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে ফারহানা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম Read more

টানা তিন দিন দেশের সর্বোচ্চ দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা
টানা তিন দিন দেশের সর্বোচ্চ দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা

তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। টানা তিন দিন ধরে চুয়াডাঙ্গায় জেলার ওপর দিয়ে যাচ্ছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।তীব্র গরম ও কাঠফাটা রোদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন