মানুষ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই মন্তব্য করেন তিনি। ফারুকী তার পোস্টে লিখেন, ‘রাজাকারের আক্ষরিক অর্থের বাইরে রাজনৈতিক অর্থটা কী? রাজনৈতিক অর্থ হইলো এই যে, রাজাকার সেইসব ব‍্যক্তি যারা নিজের দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের হয়ে কাজ করে। এই সূত্র ধরে আগাইলে এই সময়ে কাদেরকে রাজাকার মনে হয়? জ্বি, যাদের ভাবছেন তারাই।’ কিছুদিন আগে নিজের লেখার তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘আমার একটা লেখায় লিখছিলাম মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্বদানকারী দলটা কী করে বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে উঠলো এটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের কাছে একটা ইন্টারেস্টিং থিসিসের বিষয় হতে পারে।’ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরও লিখেন, ‘স্বাধীনতা বিরোধী শক্তি মানেটা কী? মানে যারা নিজের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্য কারো পায়ের নিচে বিকিয়ে দেয়। এই ১৬ বছরের মতো পরাধীন বাংলাদেশ আর কবে ছিল? ফলে মানুষ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করে। এই বাস্তবতায় রাজাকার কার্ডের পুরনো ব‍্যবহার যে খারিজ হয়ে গেছে এটা চব্বিশের ১৪ জুলাই সেটেলড হয়ে গেছে।’ ১৯৪৭ সালের নায়ক একাত্তরে ভিলেন, আবার একাত্তরের নায়ক চব্বিশের ভিলেন হয়ে যেতে পারে উল্লেখ করে ফারুকী বলেন, ‘কারণ সমসাময়িক বাস্তবতাই নায়ক বা ভিলেন নির্ধারণ করে দেয়। একাত্তরে যার যা ভুমিকা সেটা ওইরকমই থাকবে। কিন্তু একাত্তর দিয়ে চব্বিশ এবং তৎপূর্ববর্তী ১৬ বছরের পাপ ঢাকা যাবে না। একাত্তরের শহীদরা চব্বিশের খুনিকে বাঁচাতে আসবে না।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বেহাল দশা নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত তৎপর হয়েছে। মহাসড়কের আমতলীসহ Read more

আল্লাহ তাআলার তরফ থেকে সেরা উপহার কন্যাসন্তান
আল্লাহ তাআলার তরফ থেকে সেরা উপহার কন্যাসন্তান

আল্লাহপাকের তরফ থেকে শ্রেষ্ঠ উপহার হলো কন্যাসন্তান । তারা মা-বাবার জন্য জান্নাতের দাওয়াতনামা নিয়ে দুনিয়ায় আসে।তাইতো পবিত্র কোরআনে কন্যাসন্তানের সংবাদকে Read more

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু ক্যারিবিয়দের
জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু ক্যারিবিয়দের

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ Read more

প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার Read more

শিশু সাজিদের সন্ধানে লাগতে পারে আরো সময়, বড় পরিসরে খোঁড়া হচ্ছে মাটি
শিশু সাজিদের সন্ধানে লাগতে পারে আরো সময়, বড় পরিসরে খোঁড়া হচ্ছে মাটি

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন