পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।বাংলাদেশে ৩ দিনের সরকারি সফরে আসা ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ সিদকি আল-হাব্বাশের সঙ্গে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিও সমর্থন জানান। ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের নিরন্তর সমর্থনের জন্য প্রধান বিচারপতি ড. আল-হাব্বাশ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার ওপরও তিনি জোর দেন।উল্লেখ্য, বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে ড. আল-হাব্বাশ এই সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম চিড়িয়াখানার রাজস্ব ব্যয়ে অস্বচ্ছতার অভিযোগ
চট্টগ্রাম চিড়িয়াখানার রাজস্ব ব্যয়ে অস্বচ্ছতার অভিযোগ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র এবং জীববৈচিত্র্যের ক্ষুদ্র ভাণ্ডার চট্টগ্রাম চিড়িয়াখানা আজ নানা প্রশ্নবিদ্ধ কার্যক্রমের জন্য সমালোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের দ্বিতীয় বৃহত্তম Read more

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাতুড়িপেটায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত ঘাতক গ্রেফতার 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাতুড়িপেটায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত ঘাতক গ্রেফতার 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক নৃশংস হামলায় ইয়াসমিন নামের এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন Read more

শোককে শক্তি বানিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের
শোককে শক্তি বানিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের

শোককে শক্তিতে রূপান্তর করে পাকিস্তানকে দ্বিতীয় টি টোয়েন্টিতে বিধ্বস্ত করে এক ম্যাচ আগেই প্রথমবারের মত টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে Read more

টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক
টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক Read more

‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের
‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত ঘেঁষে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অবৈধ অভিবাসী শনাক্ত, আটক Read more

ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন