সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি পুরাতন নৌকার লোড-আনলোড মেশিনসহ প্রায় নয় লাখ টাকার সরঞ্জাম আটক করেছে নৌ-পুলিশ।বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির আইসি মো: ফিরোজ উদ্দিন। তিনি জানান, মঙ্গলবার রাতে যমুনা চরে অভিযান চালালে অভিযানের সংবাদ পেয়ে বালু বহনকারী নৌকা রেখে টাংগাইল জেলার ভূয়াপুর উপজেলার ছোট ননছিয়া পাড়ার সাত্তার শেখের ছেলে মো: আব্দুল হাই (৪৫) ও একই গ্রামের মো: আবু তালেব মিয়ার ছেলে মো: তালাম (৩২) পালিয়ে যায়।নৌ পুলিশ সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী নৌপুলিশের একটি দল, নৌ ফাঁড়ির আওতাধীন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর সলিমাবাদ ভূতের মোড় যমুনা নদীতে নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় নৌ পুলিশ ফাঁড়ি ২টি নৌকাসহ নয় লাখ টাকার বালু জব্দ করে। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) তৎসহ পেনাল কোড ৪৩১ অপরাধ সংঘটিত হয়েছে।তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে, বলে নিশ্চিত করেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক।এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। উল্লেখ্য, সেখানে তথ্য দাতার সকল বিষয় গোপন রাখার শর্তও দেওয়া হয় ঐ পোস্টে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা
সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা

এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী।মঙ্গলবার (২২ জুলাই) Read more

অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন ফায়ার ফাইটারসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা Read more

‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’
‘কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশু: মা-বাবার বিরুদ্ধে মামলা’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে দুই শিশুকে ফেলে যাওয়ার ঘটনায় তাদের মা–বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। Read more

বায়ুদূষণ রোধে আরএফএলের দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু
বায়ুদূষণ রোধে আরএফএলের দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু

পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়িয়ে বায়ুদূষণ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত।বুধবার (৭ মে) রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে Read more

পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ
পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এর Read more

১৯ মে: নামাজের সময়সূচি
১৯ মে: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন