সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর বেলবানা গ্রামে পানিবন্দি দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন আকাশ মিয়া নামে মরিশাস প্রবাসী এক যুবক।মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার বানা মৌলভী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে পানিবন্দি ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে ৮০০ কেজি চাল বিতরণ করা হয়।লাঠিতে ভর দিয়ে খাদ্য সহায়তা নিতে এসেছিলেন চর বেলবানা গ্রামের ৮০ বছরের বৃদ্ধা সাহেরা বেগম। এসময় তিনি বলেন, ‘গত এক সপ্তাহ ধরে পানির মধ্যে বসবাস করছি। খুব অভাবের মধ্যে দিন কাটছে। আজ এখানে এসে চাল পেয়েছি। যা দিয়ে কয়েকদিন ভালোভাবে খেতে পারবো।’খাদ্য সহায়তা হাতে পেয়ে চর বেলবানা গ্রামের সাইফুর রহমান (৭৫) কথাও একই রকম। তিনি বলেন, ‘পানিবন্দি থাকার কারণে খুব সমস্যায় ছিলাম। ঘরে খাবারের চাল ছিল না। এখানে এসে চাল পেলাম। আমার খুব উপকার হয়েছে। শুনেছি, আকাশ মিয়া নামে এক প্রবাসী আমার মতো পানিবন্দি দেড় শতাধিক পরিবারকে চাল দিয়েছেন। আমরা তার জন্য অনেক দোয়া করি।’স্থানীয় ইউপি সদস্য মো. সোনা মিয়া বলেন, ‘আকাশ মিয়া নামে মরিশাস প্রবাসী এক ব্যক্তি আমার ওয়ার্ডের পানিবন্দি দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। তালিকা তৈরি করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে তা পৌঁছে দেওয়া হয়েছে।’গত ২৩ আগস্ট দেশের প্রথম সারির নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরে ‘এক চিলতে শুকনো জায়গা নেই, চারিদিকে জল থৈ থৈ’ এই শিরোনামে চর বেলবানা গ্রামের পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দ্দশা নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি মরিশাস প্রবাসী আকাশ মিয়ার নজরে আসলে পানিবন্দি মানুষের পাশে দাঁড়ান তিনি।মরিশাস প্রবাসী আকাশ মিয়া আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাকির মিয়ার ছেলে। তিনি মরিশাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক।জানতে চাইলে মরিশাস প্রবাসী আকাশ মিয়া মুঠোফোনে জানান, ‘সময়ের কণ্ঠস্বরে প্রকাশিত একটি সংবাদের মাধ্যমে চর বেলবানা গ্রামের পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দ্দশার বিষয়টি জানতে পারি। পরে সামাজিক দায়বদ্ধতা থেকেই পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের
সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের

'কী কই বাহে! আমার দুশ্চিন্তায় শেষ নেই। ঈদে ছেলের নতুন শার্ট-প্যান্ট কিনে দিতে পারিনি, এবার কথা দিছি কিনে দেব, কিন্তু Read more

শিবচরে ৩ মাসের সন্তানকে নদীতে ফেলে হত্যা করলো মা
শিবচরে ৩ মাসের সন্তানকে নদীতে ফেলে হত্যা করলো মা

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর ঘটনায় এক মা তার তিন মাস বয়সী কন্যা শিশুকে নদীতে ফেলে হত্যা করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার Read more

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ
উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ

অন্তর্বর্তী সরকারে যে ২ ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) রয়েছেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা যদি Read more

টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে আছে ইউরোপা লিগের ম্যাচ।ক্রিকেটওয়েলিংটন টেস্ট-২য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজসরাসরি, ভোর ৪টা,টি স্পোর্টস২য় টি-টোয়েন্টিভারত-দক্ষিণ আফ্রিকাসরাসরি, সন্ধ্যা ৭-৩০ Read more

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা
দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মিরসরাই Read more

‘নতুন পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়’
‘নতুন পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়’

বর্তমান (নতুন) পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকার কাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন