আমাদের জীবন দিয়ে লড়ে যেতে হবে। একটু বিশ্রাম নিয়ে নেন—ডাকসু নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়া এমনটাই জানালেন প্রতিরোধ পর্ষদ থেকে জিএস প্রার্থী হিসেবে অংশ নেওয়া মেঘমল্লার বসু। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। পোষ্টে তিনি লেখেন, ‘পোস্ট-আইডিয়োলজি বলে কিছু নাই। এগুলা হল গর্দানকে তলোয়ারের সাথে মিটিংয়ে বসানোর ধান্দা।’তিনি বলেন, ‘এসব বুজলুকির খানা কালকে ব্যালট গোনার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। প্রতিক্রিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হবে প্রগতির শক্তি নিয়ে। এই প্রবল প্রতিক্রিয়ার তোড়ে ভেসে গেছে যত পাঁচমিশালী শক্তি। একমাত্র অশিবির ডাকসু ক্যান্ডিডেট হিসেবে জিতলেন হেমা চাকমা, যাবতীয় অপপ্রচারের পরও।’নিজের প্রাপ্ত ভোট নিয়ে তিনি বলেন, ‘এই বাজারে আমি প্রায় ৫০০০ ভোট পাইলাম, অমি পিয়াল, পিনাকী, জিয়া হাসান, কুলদা রায়দের সম্মিলিত অনিঃশেষ আক্রমণের মুখেও।তিনি আরও বলেন, ‘অথচ যাদের পটেনশিয়াল বিজয়ী মনে করা হচ্ছিল সেই বাগছাস, নতুন স্বতন্ত্র জোট এমনকি ছাত্রদল স্ম্যাশড হইল। রিসোর্স, স্ট্র‍্যাটিজিস্ট সব কিছুর পরও। ভোট রিগিংটা কন্সিডার করেই বলছি। কাজেই এই আধা-খেচড়াগিরি ছাড়েন। আজ যদি বামপন্থীদের ১৮টা হলেই সংগঠন থাকত তাহলে হয়তো পুরা পরিস্থিতিই অন্য হইত।’ছাত্র ইউনিয়নের এই নেতা আরও বলেন, ‘গিভ পিপল এ প্রপার অল্টারনেটিভ ভিশান। চ্যালেঞ্জ পিপল। আপনার বিশ্বাসে ফার্ম থাকেন। শত্রুর সামনে চোয়ালবদ্ধ আর মানুষের সামনে বিনয়ী হয়ে লড়তে থাকেন। ত্রিশ বছর ধরে পিছাইসি। ১৫ দিনে কী আর পারব। গুড স্টার্ট। মানুষকে উইন ওভার করা খুবই সম্ভব। অপমান, অত্যাচার আর নিগ্রহ বুক পেতে নেন। যত আঘাত সইতে পারবেন তত লোকের ভরসা হবেন।  ভোরের আগেই রাত সবচেয়ে অন্ধকার দেখায়।’ জীবন দিয়ে লড়ে যেতে হবে জানিয়ে মেঘমল্লার বলেন, ‘৪৮ সালে কমিউনিস্ট দেখলে পূর্ব পাকিস্তানের মানুষ পুলিশে দিত। বিশ বছর বাদে তাদের নেতৃত্বে মানুষ বাংলাদেশ বানাইসে। কোনো শর্টকাট নেই। আমাদের জীবন দিয়ে লড়ে যেতে হবে। একটু বিশ্রাম নিয়ে নেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, ১২ গাড়ি পুড়ে ছাই
নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, ১২ গাড়ি পুড়ে ছাই

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে অবস্থিত একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ Read more

কাউখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণে অনিয়ম
কাউখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণে অনিয়ম

পিরোজপুরের কাউখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ ১৭ বছর পর মামলা করেছে দুদকসোমবার ( ২১ এপ্রিল) পিরোজপুর  আদালতে Read more

নড়াইলে সোয়েবুর হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার
নড়াইলে সোয়েবুর হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় সোয়েবুর খান (৪৬) হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আসামির নাম সবুজ শেখ Read more

গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন। শনিবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় Read more

মাথা গোঁজার ঠাঁই টুকু কেড়ে নিলো নদী !
মাথা গোঁজার ঠাঁই টুকু কেড়ে নিলো নদী !

আকস্মিক সন্ধ্যা নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামের চারটি পরিবারের বসত Read more

অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে দরকার জনভিত্তিক উন্নয়ন: অর্থ উপদেষ্টা
অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে দরকার জনভিত্তিক উন্নয়ন: অর্থ উপদেষ্টা

অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত খরুচে প্রকল্প বাদ দিয়ে জনভিত্তিক উন্নয়ন দরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।সোমবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন