অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত খরুচে প্রকল্প বাদ দিয়ে জনভিত্তিক উন্নয়ন দরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।সোমবার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশের যৌথ আয়োজনে ‘উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।সালেহউদ্দিন আহমেদ বলেন, অতীতে অনেক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত খরুচে প্রকল্প হাতে নেওয়া হতো। মানুষের জন্য এমন প্রকল্পই গ্রহণ করা দরকার, যাতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়।তিনি বলেন, নীতিমালা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে জনগণের কথা বিবেচনা করা উচিত। উন্নয়নের ধারাবাহিকতায় নীতি-নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে, যারা অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যায়। এতে সেই প্রকল্প থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। অর্থ উপদেষ্টা আরও বলেন, এসব প্রতিষ্ঠানে স্বচ্ছ অডিটের দিকে গুরুত্ব দিতে হবে। শুধু সংখ্যার ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন এবং সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প হাতে নিতে হবে। তবেই আশানুরূপ ফল পাওয়া যাবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি
বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জনে অনিয়মে প্রমাণ পেয়েছে Read more

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন
পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

কিশোরগঞ্জের কটিয়াদীতে পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রী ও যুবককে বিদ্যুতের পিলারে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই Read more

চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে
চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে

নিখোঁজের ৭ দিন পর চুনারুঘাটের কাপাইছড়া চাবাগানের গহীন জঙ্গল থেকে বালি খুঁড়ে লিটন মিয়া (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার Read more

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। পেশাদার খেলোয়াড়ি Read more

রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই
রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই

রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন স্পিকার না প্রধান বিচারপতি- এই বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ৭ জুলাই তারিখ নির্ধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন