সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীদের উপর ধারাবাহিক যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল মুন্নাফকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মুন্নাফ উপজেলার গাড়াদহ বাজার পাড়ার বাসিন্দা মো. মোজাম্মেল হকের ছেলে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক আব্দুল মুন্নাফ গভীর রাতে শিক্ষার্থীদের নিজ কক্ষে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করতেন এবং ঘটনা প্রকাশ করলে দা দিয়ে গলা কেটে হত্যার হুমকি দিতেন।এ বিষয়ে এক ভুক্তভোগীর পিতা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন। অভিযোগ পাওয়ার পর মাদ্রাসা থেকে পালিয়ে যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা আতঙ্কে মাদ্রাসা ছাড়তে শুরু করে।স্থানীয়দের অভিযোগ, ঘটনা জানাজানি হলে শতাধিক মানুষ মাদ্রাসায় গিয়ে বিক্ষোভ করে এবং উত্তেজিত জনতা মাদ্রাসার আরও দুই শিক্ষককে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসীরা জানান, অভিযুক্ত মুন্নাফ দীর্ঘদিন ধরেই এ ধরনের অপকর্ম করে আসছিলেন। বারবার জানানো হলেও সুপার ও সভাপতি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারগুলোকে এলাকা ছাড়ার হুমকি দেন।অভিযোগ রয়েছে, মুন্নাফ পুলিশের জিজ্ঞাসাবাদে যৌন নির্যাতনের কথা স্বীকার করে বলেছেন— ‘শয়তান ভর করায় আমি এ কাজ করেছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত, আহত ১০
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত, আহত ১০

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলে বাসের চালক রফিকুল সিকদার নিহত ও ১০ জন যাত্রী Read more

সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক
সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক

২০২৪ সালের জুলাই মাস। দেশের রাজপথ তখন উত্তাল কোটা সংস্কার আন্দোলনে। তরুণেরা স্লোগানে, সাহসে, আর স্বপ্নে জাগিয়ে তুলেছিল নতুন আশার Read more

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি

শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ছিল ইতালি। নেট রান রেটে এগিয়ে থাকায় নেদারল্যান্ডসকে হারাতে Read more

মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল
মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল

অবিশ্বাস্য ধারাবাহিকতায় গোলের পর গোল করে যাচ্ছেন আর্লিং হালান্ড। ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও নিজেকে প্রমাণ করলেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

গাজীপুরে কালভার্টের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ
গাজীপুরে কালভার্টের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পূর্বপাড়া এলাকায় একটি কালভার্টের পাশ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ জুলাই) সকাল Read more

পাকিস্তানের পক্ষে কথা বলে আইপিএল থেকে বাদ পড়ার শঙ্কায় হোল্ডার
পাকিস্তানের পক্ষে কথা বলে আইপিএল থেকে বাদ পড়ার শঙ্কায় হোল্ডার

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে মন্তব্য করে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন