২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (১০ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।সবশেষ রোববার (৮ সেপ্টেম্বর) দেশের বাজারে ভরিতে ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা নির্ধারণ করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম-১৩ আসনে নিজাম: তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া
চট্টগ্রাম-১৩ আসনে নিজাম: তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজামকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় Read more

দেশের বাজারে কমছে স্বর্ণের দাম
দেশের বাজারে কমছে স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমছে। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। Read more

পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি
পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন Read more

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরিক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল।বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার Read more

মোদির ভাষণের পরপরই বিস্ফোরণ-ড্রোন হামলা
মোদির ভাষণের পরপরই বিস্ফোরণ-ড্রোন হামলা

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন