নেপালের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে চলমান সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর শোক প্রকাশ করেছে। একইসঙ্গে নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশ।এতে বলা হয়, বাংলাদেশ আশা করে, সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য শান্তিপূর্ণ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নেপালের দীর্ঘস্থায়ী বন্ধু এবং প্রতিবেশী হিসেবে, বাংলাদেশ নেপালের স্থিতিশীল জনগণের শান্তি পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষমতার উপর আস্থা রাখে।প্রসঙ্গত, নেপালে টানা বিক্ষোভের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে সেখানে একটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন জেন জি প্রজন্মের তরুণ বিক্ষোভকারীরা। এ সময় পার্লামেন্ট প্রাঙ্গণ থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিক্ষোভকারীরা পার্লামেন্ট প্রাঙ্গণের ভবনে আগুন ধরালেও, মূল পার্লামেন্ট ভবন অক্ষত রয়েছে।ঘটনার কয়েক মিনিট আগে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। তার আগে বিক্ষোভকারীরা অলির ভক্তপুরের বাসভবনসহ কয়েকজন শীর্ষ নেতার বাড়িতে আগুন দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারো বিক্ষোভকারী স্লোগান দিতে দিতে পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়ে। তারা ধূসর ও কালো ধোঁয়ায় আচ্ছন্ন ভবনে ভাঙচুর চালায়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নওগাঁয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা সদরের খড়হাটির পাশ থেকে মরদেহটি Read more

রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়াল এনবিআর
রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়াল এনবিআর

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ২০২৫-২৬ Read more

‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা

‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’- এই বাক্যটি তিনি নিজেই বহুবার উচ্চারণ করেছেন। অথচ ইতিহাসের নির্মম বাস্তবতায় Read more

দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর
দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মোহাম্মদ জিয়া উদ্দিন (৩০) নামের এক বাইসাইকেল আরোহীর। এই ঘটনায় গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন