মহাকাশে ১৬টি ‘রাশসভেত’ নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে রাশিয়া। এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের স্টারলিংক-এর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।মঙ্গলবার (২৪ মার্চ) রাশিয়ার বেসরকারি মহাকাশ কোম্পানি ‘ব্যুরো-১৪৪০’ এ ঘোষণা দিয়েছে।সংস্থাটি জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) একটি মহাকাশযান সফলভাবে স্যাটেলাইটগুলোকে একটি রেফারেন্স কক্ষপথে স্থাপন করেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অনবোর্ড সিস্টেম চালু করার পর এগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছাবে।বিবৃতিতে বলা হয়, টার্গেট কনস্টেলেশনের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা পরীক্ষামূলক ধাপ থেকে একটি পূর্ণাঙ্গ যোগাযোগ সেবা গড়ে তোলার পথে এগিয়েছি। পরবর্তী ধাপে রাশিয়া শত শত স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে, যা বৈশ্বিক যোগাযোগ সেবা নিশ্চিত করবে।রাশসভেত স্যাটেলাইটগুলোর লক্ষ্য পৃথিবীর যেকোনো স্থান থেকে ইন্টারনেট সেবা প্রদান করা। বর্তমানে ‘ব্যুরো-১৪৪০’ এর ছয়টি পরীক্ষামূলক স্যাটেলাইট ইতোমধ্যে কক্ষপথে রয়েছে, যা দুটি পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছিল।পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক সেবা চালু করা হবে। তখন কক্ষপথে রাশিয়ার ২৫০টির বেশি স্যাটেলাইট থাকবে। ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা ৯০০-তে পৌঁছাতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।এ বিষয়ে রাশিয়ার মহাকাশ সংস্থা রশকসমোস-এর প্রধান দিমিত্রি বাকানো আগেই বলেছেন,‘ব্যুরো-১৪৪০’-এর রাশসভেত প্রকল্পের মাধ্যমে আমরা স্টারলিংক-এর জবাব দেব এবং নিম্ন-কক্ষপথের ব্রডব্যান্ড যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব।বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট খাতে প্রতিযোগিতা বাড়াবে এবং প্রযুক্তিগত দৌড়ে নতুন ভারসাম্য তৈরি করতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুর কারাগারে ঠাঁই হলো সেলিনা হায়াৎ আইভীর
কাশিমপুর কারাগারে ঠাঁই হলো সেলিনা হায়াৎ আইভীর

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি Read more

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার Read more

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!
‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন কামাল!

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-০১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে Read more

এই মূহুর্তে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন: টুকু
এই মূহুর্তে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন: টুকু

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব মত প্রকাশ করতে পারে। কিন্তু বর্তমান সময়ে Read more

আজও সারাদিন মেঘলা থাকবে ঢাকাসহ আশপাশের এলাকা, হালকা বৃষ্টির সম্ভাবনা
আজও সারাদিন মেঘলা থাকবে ঢাকাসহ আশপাশের এলাকা, হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে Read more

জাভার কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ অন্তত ৩৬৫
জাভার কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ অন্তত ৩৬৫

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার স্রাগেন শহরে কয়েকটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে অন্তত ৩৬৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দূষিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন