রংপুরের তারাগঞ্জ উপজেলায় গণপিটুনিতে নিহত রুপলাল দাসের ছেলে জয় দাস আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে আবারও স্কুলে ফিরছে। সে তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। বাবার মৃত্যুর পর সংসারের বোঝা কাঁধে নিয়ে বাবার পেশাকে বেছে নিয়ে পুরাতন জুতা সেলাইয়ের কাজে বসতেন জয় দাস। বিষয়টি নিয়ে দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’-এ প্রতিবেদন প্রকাশিত হলে দেশের বিভিন্ন দানশীল ব্যক্তির নজরে আসে তাঁর করুণ পরিণতির সংবাদ। এরপর সকলের সহযোগিতা পেয়ে স্কুলে যেতে শুরু করেছে জয় দাস।জয় দাসের সহপাঠী লাওহে মাহফুজ বলেন, ‘জয় দাস মেধাবী ছেলে। ও স্কুলে আসায় আমরা সবাই খুশি হয়েছি। সে পড়াশোনা করে ওর স্বপ্ন পূরণ করুক। বাবাহারা হয়ে খুব কষ্ট করে চলছে জয়ের পরিবার। সমাজের বিত্তবানদের উচিত আরও তাঁর পরিবারকে সহযোগিতা করা। সে আমাদের সকল সহপাঠীদের বলছে সে আইনজীবী হতে চায়। আমি চাই তাঁর স্বপ্ন পূরণ হোক।’জয় দাসের পার্শ্ববর্তী দোকানদার সেতু মিয়া বলেন, ‘জয় পড়াশোনা করতে চায়। তাঁর পড়াশোনায় আগ্রহ রয়েছে। সে আইনজীবী হতে চায়। তাঁর বাবা খুব ভালো মানুষ ছিলেন। সে স্কুলে ফেরায় আমি খুব খুশি হয়েছি।’জয় দাস বলেন, ‘আমি আইনজীবী হতে চাই। সকলের সহযোগিতা পেলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আমার বাবাও চাইতো আমি পড়াশোনা করে জীবনে বড় হই। কিন্তু আমার বাবাকে একদল লোক পিটিয়ে হত্যা করেছে। আমি আইনজীবী হয়ে বিচার আনব বাবার জন্য।তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু মুসা বলেন, ‘ও স্কুলে আসায় আমরা খুব খুশি হয়েছি। ওকে সবদিক থেকে সহযোগিতা করা হবে।’উল্লেখ্য, গত ৯ আগস্ট উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকার বটতলা নামক স্থানে ভ্যান চোর সন্দেহে দুজনকে গণপিটুনি দিয়ে হত্যা করে কতিপয় স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই রুপলাল দাসের মৃত্যু হয় ও পরে চিকিৎসাধীন অবস্থায় রমেক হাসপাতালে মারা যান প্রদীপ দাস।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউসেপের চাকুরি ও উদ্যোক্তা মেলায় তাৎক্ষণিক চাকুরি পেলেন ৪৩০জন 
ইউসেপের চাকুরি ও উদ্যোক্তা মেলায় তাৎক্ষণিক চাকুরি পেলেন ৪৩০জন 

সিভি নিয়ে এলেই সুযোগ হচ্ছে তাৎক্ষণিক দেশের শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠানে সাক্ষাৎকারের সুযোগ। আর সেখান থেকেই মিলছে বহুল প্রত্যাশিত চাকুরি। বেকারত্বের Read more

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর Read more

এবার ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে সবাই নিহত
এবার ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে সবাই নিহত

ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ সবাই নিহত হয়েছেন। আজ রবিবার (১৫ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর ভারতীয় Read more

জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর
জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। তার অকাল মৃত্যুকে ঘিরে দানা Read more

দৌলতদিয়ায় যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দৌলতদিয়ায় যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে রুপালি আক্তার রুপা নামে এক যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন