বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জমি দখল করে পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রোকনুজ্জামান খাঁনের নির্দেশে এ কাজ বন্ধ করা হয়।জানা গেছে, ১৯৬৭ সালে পানি উন্নয়ন বোর্ড আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় ৫৪/বি পোল্ডারে প্রায় ১০ একর জমি অধিগ্রহণ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। বাঁশবাড়িয়া নদীর তীরবর্তী এ বাঁধে নির্ভর করে অন্তত ৩০ হাজার মানুষ, তাদের ফসল ও গবাদি পশু সুরক্ষিত থাকে।কিন্তু সাম্প্রতিক সময়ে হলদিয়া অফিস বাজার এলাকায় কবির মল্লিক ৬ শতাংশ এবং লিবিয়া প্রবাসী লিটন হাওলাদার ৫০ শতাংশ জমি দখল করে পাকা ভবন নির্মাণ শুরু করেন। এছাড়াও ওই বাজার এলাকায় শতাধিক ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়া অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে।স্থানীয়রা জানান, বাঁধের দুই পাশে এসব স্থাপনা নির্মাণের কারণে বাঁধ নড়বড়ে হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগ হলে বাঁধ ভেঙে ভয়াবহ প্লাবনে হাজারো প্রাণহানীর আশঙ্কা রয়েছে।মঙ্গলবার বিকেলে খবর পেয়ে ইউএনও’র নির্দেশে হলদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মোঃ সাদিক মিয়া ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।এ বিষয়ে অভিযুক্ত কবির মল্লিক বলেন, ‘আমি বিএনপি করি। আমার ডিসিআর প্রয়োজন নেই। পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়েই কাজ করছি।’ তবে অনুমতির কাগজপত্র দেখাতে তিনি ব্যর্থ হন। লিবিয়া প্রবাসী লিটন হাওলাদারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।তহসিলদার মোঃ সাদিক মিয়া বলেন, খবর পেয়ে গিয়ে অবৈধ ভবন নির্মাণ বন্ধ করে দিয়েছি। ইউএনও মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, এরপর যদি আবার কাজ শুরু হয়, দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান জানান, দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে, বরগুনা জেলা প্রশাসক মোহাঃ সফিউল আলম বলেন, ‘বন্যা নিয়ন্ত্রণ বাঁধে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম
যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র প্রচারকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনায় মো. তানভির Read more

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২
অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। Read more

কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাস্তা নিচের ঝোপঝাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ এপ্রিল) উপজেলার কান্দি ইউনিয়নের তরুর Read more

বিয়ের জন্য চাপ দেয়ায় নিজের পুরুষাঙ্গ কেটে ফেললো যুবক!
বিয়ের জন্য চাপ দেয়ায় নিজের পুরুষাঙ্গ কেটে ফেললো যুবক!

পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়ায় রাগে ক্ষোভে নিজেই নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছে নাজমুল হোসেন (২২) নামের এক যুবক। তবে Read more

জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা
জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমনটাই উঠে Read more

মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশসহ কুশপুত্তলিকা দাহ
মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশসহ কুশপুত্তলিকা দাহ

কাটার মাস্টার হিসাবে খ্যাত বাংলাদেশী ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশসহ কুশপুত্তলিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন