বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা সহজ হবে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার তো দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক, যেকোনো সময় ইচ্ছা করলেই দেশে ফিরতে পারেন।সীমান্তে ভারতের পুশ-ইনের বিষয়ে তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশি নাগরিক যদি তাদের দেশে (ভারত) থাকে, তাহলে অবশ্যই নেব। কিন্তু এটার জন্য তাদের প্রোপার চ্যানেলে (নির্ধারিত প্রক্রিয়ায়) আসতে হবে। তারা (ভারত) এটা অনুসরণ না করে জঙ্গলে, রাস্তায় অমানবিকভাবে এমনটা করছে। আমাদের দিল্লির হাইকমিশনারকেও এটা বলা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নির্বাচনের প্রতিশ্রুতি ভাঙলে ড. ইউনূসকেই দায় নিতে হবে’
‘নির্বাচনের প্রতিশ্রুতি ভাঙলে ড. ইউনূসকেই দায় নিতে হবে’

জনগণের কাছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে জানিয়েছেন বিএনপি মহাসচিব Read more

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি

গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে চিকিৎসার Read more

মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থীরা মধ্যরাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। তাদের অভিযোগ, ডিপ্লোমা Read more

বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য Read more

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে ইংরেজিতে ফেল!
৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে ইংরেজিতে ফেল!

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য দেলোয়ার হোসেন দুলু ৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ Read more

একটা জেলায় নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ
একটা জেলায় নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন