ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে ছয়টি সন্তানের জন্ম দিয়েছেন। তবে জন্মের পরপরই এক নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে এই শিশুদের জন্ম হয়। ওজন কম হওয়ায় বাকি ৫ নবজাতকের শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রসূতি নারীর নাম মকসুদা আক্তার প্রিয়া। ছয় নবজাতকের মধ্যে তিনজন ছেলে এবং তিনজন মেয়ে। ঢামেকে প্রিয়াকে নিয়ে আসা তাঁর এক আত্মীয় জানান, প্রিয়ার স্বামী মোহাম্মদ হানিফ কাতার প্রবাসী। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রিয়াকে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি একে একে ছয়টি সন্তানের জন্ম দেন। প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার গর্ভধারনের ২৭ সপ্তাহ চলছিল। এলাকায় নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। সেখানে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানতে পারি, একটি-দুটি নয়; তাঁর গর্ভে পাঁচ সন্তান রয়েছে। তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রিয়া নিজের বড় বোন লিপির বাসায় আসেন। সেখান থেকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। সর্বশেষ গত রাতে ব্যথা শুরু হলে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকদের ওজন অনেকটাই কম। তিনজনের ওজন প্রায় ৯০০ গ্রাম এবং বাকি তিনজনের ৮০০ গ্রাম। এর মধ্যে জন্মের পরপরই এক নবজাতকের মৃত্যু হয়েছে। ওজন কম হওয়ায় নবজাতকদের শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ। ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের ইউনিট-১-এর অ্যাসোসিয়েট অধ্যাপক ডা. আবিদা সুলতানা বলেন, সকাল ৯টার দিকে স্বাভাবিক প্রসবে ছয়টি সন্তানের জন্ম দেন প্রিয়া। এটি চিকিৎসা পরিভাষায় পূর্ণাঙ্গ ডেলিভারি বলা যাবে না, বরং একে বলা হয় ‘ইনঅ্যাবিটেবল অ্যাবরশন’। গর্ভধারণের সময় ছিল মাত্র ২৭ সপ্তাহ, যেখানে ২৮ সপ্তাহকে ভায়াবল (টিকে থাকার উপযোগী) সময় ধরা হয়। তিনি আরও বলেন, এর আগে তাঁর একটি পূর্ণবয়স্ক সন্তান জন্ম নিয়েছিল, তবে সেটি প্রসবের সময় মারা যায়। এই ছয়টি শিশুর জন্ম হয়েছে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ সেবনের ফলে, যা বহু সন্তান গর্ভধারণে সহায়ক হয়ে থাকে। তবে জরায়ুর সীমিত ধারণক্ষমতার কারণে গর্ভকাল পূর্ণ হওয়ার আগেই প্রসব হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের সুস্থ করে তোলার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ। চিকিৎসকদের মতে, এখন সবকিছু নির্ভর করছে শিশুগুলোর স্বাভাবিকভাবে বেঁচে থাকার সক্ষমতার ওপর। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে ভারতীয় থান কাপড়সহ গ্রেফতার ১
সুনামগঞ্জে ভারতীয় থান কাপড়সহ গ্রেফতার ১

গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জে মধ্যনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০১ পিস (১৩১৩ গজ) ভারতীয় প্যান্ট তৈরির থান কাপড়সহ একজন চোরাকারবারিকে Read more

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব
চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব

জলাধারের চারপাশে লাল-সাদা-হলুদসহ হরেক রঙের ফুল দোল খাচ্ছে পৌষের বাতাসে। সেসব ফুলের রং আর গন্ধে মাতোয়ারা চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্ক।শুক্রবার Read more

রুপপুর প্রকল্পের হ-য-ব-র-ল অবস্থা: কাজ পেছানোর শঙ্কায় বিশেষজ্ঞরা
রুপপুর প্রকল্পের হ-য-ব-র-ল অবস্থা: কাজ পেছানোর শঙ্কায় বিশেষজ্ঞরা

দেশের বৃহৎ প্রকল্প নির্মানাধীন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে এক হ-য-ব-র-ল অবস্থা। দফায় দফায় দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি, অভ্যন্তরীন Read more

চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সাড়ে ৩ ঘণ্টা অবরোধ
চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সাড়ে ৩ ঘণ্টা অবরোধ

বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে বাঘাবাড়িতে বিক্ষোভ মিছিল ও বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সাড়ে ৩ ঘণ্টা অবরোধ করেছে উত্তরবঙ্গ ট্যাংক লরি Read more

কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!
কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!

প্রায় ২০ হাজার অটো, ইজিবাইক, গ্যাস অটো সম্পূর্ণ অবৈধভাবে চলাচল করছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। এর মধ্যে সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত Read more

বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছেন ভেনেজুয়েলার অনেক নাগরিক
বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছেন ভেনেজুয়েলার অনেক নাগরিক

জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহার করা হলেও ভেনেজুয়েলার অনেক নাগরিক বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছেন। ভেনেজুয়েলার মধ্য-পশ্চিম এলাকার বাসিন্দা ভিক্টোরিয়া জানান, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন