বরিশালের গৌরনদীতে প্রতিনিয়ত ঘুম ভাঙলেই শোনা যাচ্ছে চুরির খবর। একাধিক চুরি হলেও চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর গ্রেপ্তার না হওয়ায় থানায় অভিযোগ করতে অনীহা প্রকাশ করছেন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা।মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাজাবাবা কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত সুন্দরদী মহল্লার ভূঁইয়া ব্রাদার্স গ্যাস সিলিন্ডারের দোকানের সাটারের তালার কয়ড়া ভেঙে প্রায় ১২০টি গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে গেছে চোর চক্র। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।ভূঁইয়া ব্রাদার্সের মালিক ভাণ্ডারী মো. লালচান ভূঁইয়া জানান, ‘টরকী-বাশাইল সড়কের সুন্দরদী মুন্সী বাড়ির সামনে খাজাবাবা কমপ্লেক্সের নিচে আমার দুটি দোকান রয়েছে। সোমবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। মঙ্গলবার সকালে পাশের মুদি দোকানদার রুবেল ফোন করে জানান দোকানের সাটারের তালার কয়ড়া ভাঙা। পরে দোকানে এসে দেখি ২টি দোকানের একটি সাটারের কয়ড়া ভেঙে প্রায় ১২০টি গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে গেছে। এছাড়া ওপরটির তলা ও সাটার ভাঙার চেষ্টা করে। এছাড়া দোকান থেকে একটি টেবিল ফ্যান ও একটি তিন চাকার ভ্যানের পাউডার ব্যাটারি চুরি হয়েছে। একই রাতে আমার বাড়ির গভীর নলকূপের টিউবওয়েল চুরি হয়েছে। দুটি দোকান ভালোভাবে দেখে গুনে দেখি ৮০টি টিএমএস গ্যাস ও অন্যান্য ৪০টি সিলিন্ডার মিলিয়ে প্রায় নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।’বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি চুরি হলেও থানায় অভিযোগ দিতে অনীহা কেন, এমন প্রশ্নের জবাবে জানান, ‘অনেক সময় চোর ধরার পর মানুষ অভিযোগ করে না। আমাদের পক্ষ থেকে সর্বদা চেষ্টা থাকে জনগণকে সেবা দেওয়া।’গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির সঙ্গে যারা জড়িত, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হংকংকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ!
হংকংকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ!

ফিফা র‌্যাঙ্কিংয়ে হংকংয়ের চেয়ে ৩৮ ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। শক্তিমত্তার বিচারেও যোজন যোজন দূর এগিয়ে আছে  হংকং। তবে বাংলাদেশও কম Read more

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান ও রুশ পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান ও রুশ পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এক ফোনালাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নৌ-নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা Read more

পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’
পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর পাতাজুড়ে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর এবং এই সংবাদ আসার পর দেশের নানা Read more

রানা প্রতাপকে গুলি করে হত্যা, তিন বিষয় সামনে রেখে তদন্তে পুলিশ
রানা প্রতাপকে গুলি করে হত্যা, তিন বিষয় সামনে রেখে তদন্তে পুলিশ

যশোরের মণিরামপুর উপজেলার প্রকাশ্যে রানা প্রতাপ বৈরাগীকে (৪২) মাথায় গুলি করে হত্যার ঘটনায় পুলিশ তিনটি বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু Read more

দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে নারীর মরদেহ উদ্ধার
দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে তানিয়া ওরফে বুলু নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার গলায় মোবাইল Read more

হিট প্রকল্প প্রাপ্তিতে সেরা দশে নোবিপ্রবি
হিট প্রকল্প প্রাপ্তিতে সেরা দশে নোবিপ্রবি

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত “হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন